‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র পর এবার ‘ময়না’

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম

সম্প্রতি কণ্ঠশিল্পী কোনাল একটি ছবির সঙ্গে ‘#ময়না’ লিখে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টটি পরে শেয়ার করেন জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, কলকাতার সুরকার-সংগীত পরিচালক আকাশ সেন এবং ঢাকার কণ্ঠশিল্পী নিলয় ডি রকস্টার। ছবির ক্যাপশনে প্রশ্ন ছিল—‘কোনালই কি ময়না?’। যেহেতু এখানে গানের মানুষরা সম্পৃক্ত, ফলে অনেকেই বুঝে নেন এটি নতুন কোনো গানের প্রচারণা।

অবশেষে সেই রহস্য উন্মোচিত হয়। জানা যায়, ‘ময়না’ নামের একটি গানের প্রচারণা এটি। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে নির্মিত হচ্ছে দশটি গানের একটি বিশেষ প্রজেক্ট—‘ড্যান্স নাম্বার গান’। সেই প্রজেক্টের প্রথম গান হিসেবে আগামী ২৪ জুলাই ইউটিউবে প্রকাশ পাবে ময়না।

মূলত ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’—এমন ড্যান্স টাইপ গান তৈরি করে গান-ভিডিওর নতুন এক ধারা বহু আগেই তৈরি করেছে গানচিল মিউজিক। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার ময়না গানটি প্রকাশ করতে চলেছে।

গানটি লিখেছেন আসিফ ইকবাল। তাঁর মতে, এটি মূলত ফার্স্ট লাভবার্ড সং অব বাংলাদেশ। অর্থাৎ ময়না হচ্ছে ভালোবাসার পাখির নাম। সে বিষয়টিই গানে এসেছে।

সুর ও সংগীত করেছেন আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী কোনাল ও নিলয় ডি রকস্টার।

রোমান্টিক ও সিরিয়াস কথার গানের গীতিকার হিসেবে পরিচিত আসিফ ইকবাল এবার কেন লিখলেন ‘লাভবার্ড বা পার্টি টাইপ গান’? এমন প্রশ্নে গীতিকার বলেন, ‘আমি তো সিরিয়াস কথার বা রোমান্টিক গান লিখি। এ ধরনের ড্যান্স নাম্বার গানের কথা কখনও লেখা হয়নি। তাই এবার চেষ্টা করে দেখলাম লিখতে পারি কিনা। জানি না কেমন হয়েছে! তবে আকাশ দারুণ সুর করেছে। কোনাল ও নিলয়ও দারুণ গেয়েছেন। এবার শ্রোতা-দর্শকের কেমন লাগবে সেটাই জানার অপেক্ষা।’

কোনাল বলেন, ‘‘আসিফ ইকবাল ভাই তো অসাধারণ লেখেন। আমি, তিনি ও আকাশ সেন একসঙ্গে অনেক গান করেছি—যেগুলো দারুণ হিট হয়েছিল। আমাদের ‘ও প্রিয়তমা’ গানটা তো এখনও মানুষের মুখে মুখে। এবারও দারুণ আয়োজনে ময়না গানে কণ্ঠ দিয়েছি। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।”

আকাশ সেনের ভাষ্য, ‘আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। ময়না একটি মজার, লুফে নেওয়ার মতো পারফেক্ট ড্যান্স নাম্বার হয়েছে। কেন এটা আলাদা, তা গানটি প্রকাশের পরই সবাই বুঝতে পারবেন।’

মিক্সড অ্যালবামের পাশাপাশি ‘ফায়ারব্যান্ড’ ও ‘বেস্ট অব নিলয়’ নামের দুটি অ্যালবাম প্রকাশ করে বেশ পরিচিতি পেয়েছেন নিলয় ডি রকস্টার। এই গানে কণ্ঠ দিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘‘আসিফ ইকবাল ভাইয়ের গানের কথায় দারুণ জাদু রয়েছে। গানের কথায়ও ‘ড্যান্স নাম্বার গান’ বিষয়টি স্পষ্ট। প্রকাশের পর গানটি সবার মুখে মুখে ফিরবে বলে আমার বিশ্বাস।’’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর