মঞ্চ মাতাবে নেমেসিস, অ্যাভোয়েড রাফাসহ ১১ ব্যান্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম

আবারও সংগীত, শিল্প ও সংস্কৃতির মিলনমেলা নিয়ে ফিরছে ‘কালচারাল ফেস্ট’। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।  

এবারের ‘কালচারাল ফেস্ট সিজন ৩’ আয়োজন ঘিরে থাকছে দুই দিনব্যাপী কনসার্ট। আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর রাজধানী ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে তা অনুষ্ঠিত হবে। 

প্রথম দিন মঞ্চ মাতাবে অ্যাভোয়েড রাফা, মেকানিক্স, অলি বয় অ্যান্ড ব্যান্ড, ক্যালিপসো ও এফ মাইনর। দ্বিতীয় দিন থাকছে নেমেসিস, লেভেল ফাইভ, রিপাবলিক জিরো, ডোরা (প্যান্ডোরা), এ কে রাহুল ও রায়ট।

ইয়ুথ ক্লাব প্রেজেন্টস ‘কালচারাল ফেস্ট সিজন ৩’-এর আয়োজনটি হচ্ছে ইউসিবি’র সৌজন্যে। আয়োজক হিসেবে রয়েছে ইভেন্ট বক্স। তারা জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে কালচারাল ফেস্ট। আর প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে কনসার্ট।

এ ছাড়াও উৎসবে নাচ, গান ও নাটক পরিবেশনা করবে ৮টি বিশ্ববিদ্যালয় ক্লাবের শিক্ষার্থীরা। ইনডিপেনডেন্ট ডিজিটালকে আয়োজক প্রতিষ্ঠান ইভেন্ট বক্স জানিয়েছে, সেসব ক্লাবকে এর আগে গ্রুমিং এবং শেষে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয়েছে। ক্লাবগুলো হচ্ছে বিইউপি কালচারাল ফোরাম, ড্যাফোডিল (চেইঞ্জ টুগেদার ক্লাব ও ব্যান্ড সোসাইটি ক্লাব), বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, কালচারাল ফোরাম এসএমইউসিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ), ব্র্যাক ইউনিভার্সিটি মনন ক্লাব, নাট্যম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব। চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন আজমান রুশো (নাটক), পূজা সেনগুপ্ত (নৃত্য), শামসুল আলম আজাদ (আর্ট) ও আরাফাত মহসীন নিধি (সংগীত)।

এ ছাড়াও উৎসবে থাকছে ১০০টিরও বেশি স্টল, যেখানে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় খাবার, ফ্যাশন সামগ্রী, হাতের তৈরি শিল্পপণ্য ও আর্ট এক্সিবিশন। পাশাপাশি থাকছে আদিবাসী ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, যা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির রঙিন প্রতিচ্ছবিকে ফুটিয়ে তোলবে।

ইতিমধ্যে কালচারাল ফেস্ট সিজন ৩-এর টিকিট পাওয়া যাচ্ছে ই-টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইয়ে। রয়েল পাস ৭০০ টাকা, এলিট পাস ৫০০ টাকা ও ক্লাসিক পাস ২০০ টাকা—এই তিন ক্যাটাগরির টিকিট পাবেন দর্শকরা।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর