ফের ঢাকার মঞ্চে কাভিশ, আছে শিরোনামহীন ও মেঘদল

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

ফের ঢাকা মাতাতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। সঙ্গে থাকছে দুই বাংলাদেশি ব্যান্ড—‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।   

আগামী ৫ ডিসেম্বর ‘ওয়েবফেস্ট—ফিল দ্য উইন্টার’-এ পারফর্ম করবেন তাঁরা। ভেন্যু রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত ‘কোর্টসাইড’।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েব কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানায়, ইতিমধ্যে কাভিশ’র সঙ্গে তাদের কথা চূড়ান্ত হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে সাজানো হয়েছে কনসার্টটি।

এক ফেসবুক পোস্টে আয়োজক প্রাইমওয়েব কমিউনিকেশন্স লিখেছে, ‘কিছু গান কখনও ম্লান হয় না, আমাদের সঙ্গে বাঁচে। ৫ ডিসেম্বর ঢাকায় ফিরছে কাভিশ, মনে করিয়ে দিতে সুর কীভাবে আত্মাকে স্পর্শ করে। সঙ্গে থাকছে শিরোনামহীন ও মেঘদল।’

কনসার্টটির পোস্টার। ছবি: প্রাইম ওয়েব কমিউনিকেশনস

এরইমধ্যে টিকটিকি.কমে ওয়েবফেস্টের টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে দুই ক্যাটাগরিকে। মূল্য ২৪৯৯ টাকা (সাধারণ) ও ৪৯৯৯ টাকা (ভিআইপি)।

এর আগে প্রথমবারের মতো কাভিশ রাজধানীর সেনাপ্রাঙ্গণে গত জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট’ শীর্ষক একটি কনসার্টে পারফর্ম করে। সেই কনসার্টের আয়োজক ছিল ব্লু ব্রিক কমিউনিকেশনস।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদ মিলে গড়ে তোলেন ব্যান্ড কাভিশ। তাদের প্রথম অ্যালবাম ‘গুনকালি’ প্রকাশ পায় ২০০৯ সালে। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ প্রভৃতি।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর