৩৫ বছরেই ওড়িশার জনপ্রিয় গায়কের মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

ভারতের ওড়িশার জনপ্রিয় গায়ক হুমানে সাগর মারা গেছেন। মাত্র ৩৫ বছরেই তাঁর জীবনপ্রদীপ নিভে গেল। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ভুবনেশ্বর এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

নিউমোনিয়া, লিভার সমস্যাসহ একাধিক জটিলতা নিয়ে তিনদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে চিকিৎসকরা জানান, লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে পৃথিবী ছেড়ে চলে গেছেন হুমানে সাগর। 

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জনপ্রিয় প্লেব্যাক গায়ক হুমানে সাগরের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তাঁর অকালমৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি, পাশে আছি।’ 

একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ১৪ নভেম্বর প্রচণ্ড অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হুমানে সাগর। বাইল্যাটারাল নিউমোনিয়া, অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম—একাধিক অসুখে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিটি রোগই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাই বিভিন্ন ওষুধেও কাজ হয়নি।

ওড়িশার তিতিলাগড়ের এক সংগীত পরিবারে জন্ম হুমানে সাগরের। তাই ছোটবেলা থেকেই সংগীতের প্রতি টান তাঁর। ওড়িশার জনপ্রিয় ট্যালেন্ট হান্ট টিভি শো থেকে সংগীত দুনিয়ায় আত্মপ্রকাশ তাঁর। ২০১৫ সালে প্রথমবার প্লেব্যাকের সুযোগ পেয়েছিলেন। শুরু হয়েছিল সংগীতের পথে যাত্রা। কিন্তু কে জানত ক্ষণজন্মা হয়েই থাকবেন তিনি!

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর