তলোয়ার উপহার, মঞ্চেই রেগে আগুন কমল হাসান

আপডেট : ১৬ জুন ২০২৫, ০১:২৩ পিএম

ভাষা বিতর্কে আগুন নিভতে না নিভতেই ফের বিতর্কে দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক কমল হাসান। কন্নড় ভাষা নিয়ে মন্তব্য ঘিরে কর্নাটক হাই কোর্টের ভর্ৎসনার মুখে ছিলেন তিনি। তার মাঝেই এবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তলোয়ার ঘিরে তৈরি হল নতুন বিতর্ক।

এমএনএম (মক্কল নিধি মাইয়ম) দলের এক কর্মসূচিতে অংশ নিতে মঞ্চে উঠেছিলেন কমল হাসান। ঠিক সেই সময় এক ব্যক্তি হঠাৎ উঠে এসে তাঁকে উপহার দেন একটি তলোয়ার। শুধু উপহার নয়, অভিনেতাকে চাপ দিতে থাকেন সেই তলোয়ার হাতে ছবি তোলার জন্য।

প্রথমে হাসিমুখে সামাল দেওয়ার চেষ্টা করলেও, বারবার নিষেধ করার পরও সেই ব্যক্তি বিরত না হওয়ায় মেজাজ হারান কমল। সোজা ভাষায় বলেন, মঞ্চ থেকে সরিয়ে দিতে ওই তলোয়ার। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে পুলিশ এবং সরিয়ে নেয় ওই ব্যক্তিকে। মুহূর্তেই পরিস্থিতি শান্ত হয়।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ প্রশ্ন তুলেছেন কমলের আচরণ নিয়ে—‘তিনি এমন করলেন কেন, ব্যাখ্যা দরকার।’

তবে অধিকাংশই তাঁর পাশে দাঁড়িয়েছেন। একজন লেখেন, ‘তলোয়ার নয়, আমাদের হাতে থাকা উচিত বই-কলম।’ আরেকজন মন্তব্য করেন, ‘কমল হাসান দেখালেন, তিনি কেবল অভিনেতা নন, একজন দায়িত্বশীল রাজনীতিকও।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর