আবারও বিশ্বকাপ মাতাবেন শাকিরা

আপডেট : ১০ মে ২০২৬, ১১:৫৩ এএম

ফুটবল বিশ্বকাপে শাকিরার গান নতুন কিছু নয়। ২০১০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা) গেয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছিলেন এই কলম্বিয়ান পপতারকা। এমনকি সেই গানের জনপ্রিয়তা এখনও তুঙ্গে। সেই শাকিরা এবার মাতাবেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ-২০২৬! ‘ডাই ডাই’ শিরোনামের এই গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বুর্না বয়।

সম্প্রতি সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলের এক পোস্টে নতুন গানটির ১ মিনিট ৭ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছেন শাকিরা। সেখানে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে তাঁকে দেখা যায় আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল বল হাতে। ইতিমধ্যেই টিজারটি সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, আগামী ১৪ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে পুরো গানটি। 

২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’র পর এটিই হতে যাচ্ছে শাকিরার দ্বিতীয় অফিশিয়াল বিশ্বকাপ থিম সং। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও ‘লা লা লা’ গেয়ে দর্শক মাতিয়েছিলেন তিনি। এমনকি ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের সমাপনী মঞ্চেও তিনি পরিবেশন করেছিলেন জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’।

প্রসঙ্গত, আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। শাকিরার নিজ দেশ কলম্বিয়াও এবার মাঠের লড়াইয়ে অংশ নিচ্ছে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর