দুই দশক পর একসঙ্গে হাবিব-কায়া, আছেন মুজাও

আপডেট : ২৫ মে ২০২৬, ০৩:১১ পিএম

শূন্য দশকে সংগীতপ্রেমীদের নতুনের স্বাদ দিয়েছিল ফোক ফিউশনধর্মী জনপ্রিয় দুই অ্যালবাম—‘কৃষ্ণ’ ও ‘মায়া’। যেখানে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কায়ার যুগলবন্দি শ্রোতাদের মন জয় করেছিল। সেই অভাবনীয় সাফল্যের দুই দশক পর আবারও একসঙ্গে হাজির হচ্ছেন সংগীতের এই যুগল। আর তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ‘নয়া দামান’খ্যাত সংগীতশিল্পী মুজা। গানটির শিরোনাম ‘কই রইলা রে’। ঈদুল আজহা উপলক্ষে এটি প্রকাশ পাবে হাবিবের নিজের ইউটিউব চ্যানেলে।

জানা যায়, কই রইলা রে গানটির মূল রেকর্ডিং হয়েছিল ২০০৯ সালে। কায়াকে নিয়ে কাজটি শুরু করেছিলেন হাবিব। তখন মুজার বয়স ছিল মাত্র ১০ বছর। এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘তখন ভাবিনি ভবিষ্যতে কখনও এটি নতুনভাবে প্রকাশের সুযোগ আসবে। এত বছর ধরে গানটি বিভিন্ন হার্ড ড্রাইভে সংরক্ষিত ছিল।’

হাবিব জানান, কই রইলা রে গানের মূল গীতিকার ও সুরকার সৈয়দ দুলাল। বর্তমানে তিনি ইংল্যান্ডে থাকেন। কায়ার মাধ্যমে গানটির সঙ্গে পরিচয় হয় হাবিবের। তিনি বলেন, ‘কায়া ভাই আমাকে গানটা শুনিয়েছিলেন। শুনেই ভালো লাগে। পরে জানতে চাই, এটি কার গান। তখন জানতে পারি, সৈয়দ দুলাল এখনও জীবিত আছেন এবং ইংল্যান্ডে থাকেন। তাঁর অনেক গান প্রকাশিত হয়েছে।’

এই গায়ক আরও জানান, মূল লোকগানের সঙ্গে নতুন কিছু লিরিক যোগ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন গীতিকার বাঁধন ও সংগীতশিল্পী মুজা। হাবিবের ভাষায়, ‘এটি এক ধরনের সম্মিলন। মূল ফোক গানের আবহ রেখে কিছু নতুন লিরিক যোগ করা হয়েছে, যা গানটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে।’

প্রসঙ্গত, লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের ফিউশন ঘরানায় সফল গায়ক হাবিব ওয়াহিদ। ২০০৩ সালে প্রকাশিত তাঁর ‘কৃষ্ণ’ এবং পরবর্তী সময়ে ‘মায়া’ অ্যালবামের গানগুলো এখনও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিব আমি’ কিংবা ‘কালা’র মতো গান সেসময়ে বাংলা ফোক ফিউশন ধারায় নতুন মাত্রা যোগ করেছিল।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর