আজম খান স্মরণে বিশেষ আয়োজন

আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:০৩ পিএম

রক কিংবদন্তি আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ এই শিল্পীর স্মরণে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।

জানা যায়, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে আজম খানের সংগীত, জীবনসংগ্রাম, শিল্পীসত্তা এবং তাঁর রেখে যাওয়া অসাধারণ উত্তরাধিকার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘উচ্চারণ’। ব্যান্ডটির সদস্যরা পরিবেশন করবেন প্রয়াত শিল্পীর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো। পাশাপাশি তাঁরা অংশ নেবেন বিশেষ আলাপচারিতায়, যেখানে উঠে আসবে আজম খানের সংগীতজীবনের নানা স্মৃতি, তাঁর শিল্পভাবনা, সংগ্রাম এবং বাংলা ব্যান্ড সংগীতে তাঁর অনন্য অবদানের গল্প।

বিশেষ এই আয়োজনে আজম খানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, স্বাধীনতা-পরবর্তী সাংস্কৃতিক আন্দোলনে তাঁর সম্পৃক্ততা, বাংলা রকসংগীতের বিকাশে তাঁর পথিকৃতের ভূমিকা এবং উচ্চারণ ব্যান্ডের ইতিহাসও তুলে ধরা হবে বিস্তারিতভাবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইফতেখার মুনিম এবং উপস্থাপনা করেছেন অপু মাহফুজ।

চ্যানেল আই জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ঈদের ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। আজ শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, মাছ, মুরগির দাম অনেক বেড়েছে। এছাড়া বেড়েছে আলুর দাম। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ৭ নম্বর ফেরিঘাটে নদীতে পড়ে যায় বাসটি,পরে বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
লোডিং...

এলাকার খবর