ঢাকা ও আশপাশে বৃষ্টি হতে পারে

আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:০৩ পিএম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, এই সময়ে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

অধিদপ্তর বলছে, তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে। ফলে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সামনের মাসগুলোতে আরও গরম হতে পারে পৃথিবী, বাড়তে পারে খরা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এর পেছনে ভূমিকা রাখতে পারে মাঝারি থেকে শক্তিশালী এল নিনো। তবে বিশেষজ্ঞরা বলছেন,...
ঢাকাসহ দেশের ৪০ জেলায় বইছে তাপপ্রবাহ। যা আরও দুই থেকে তিনদিন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে। 
সারা দেশে দিন ও রাতে গরম একটু বাড়তে পারে। এ ছাড়া কোথাও কোথাও বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই ঢাকাসহ বিভিন্ন স্থানে চলছে টানা বৃষ্টি। তাই সবার মনে প্রশ্ন, কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া। এবার, ঈদের দিন কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ঢাকাসহ ৫টি...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ঈদের ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের উপস্থিতি। আজ শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, মাছ, মুরগির দাম অনেক বেড়েছে। এছাড়া বেড়েছে আলুর দাম। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি...
রক কিংবদন্তি আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ এই শিল্পীর স্মরণে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। জানা যায়, এই আয়োজনের মাধ্যমে নতুন...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ৭ নম্বর ফেরিঘাটে নদীতে পড়ে যায় বাসটি,পরে বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
লোডিং...

এলাকার খবর