মৌসুমীর পরিচালনায় আসছে ‘বিচ্ছেদ বেদনা’

আপডেট : ০৫ জুন ২০২৬, ১০:৫১ এএম

দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এরইমধ্যে তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ লাভ করেছে।

তবে সিনেমাটি কবে নির্মিত হলো, অভিনয়শিল্পীই-বা কারা—এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

গত ২৯ এপ্রিল বিএফডিসি’র প্রকাশিত একটি নথিতে জানা যায়, প্রিয়জন কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে বিচ্ছেদ বেদনা। প্রযোজক হিসেবে রয়েছেন আবদুর রহমান।

মৌসুমী এখন আমেরিকায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় অভিনেত্রীর স্বামী ও অভিনেতা ওমর সানীর সঙ্গে। তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‌‘এ সিনেমার কাজটা অনেক আগে হয়েছিল। প্রযোজক হিসেবে রহমান ভাইয়ের নাম দেখে, বিষয়টি মনে পড়ল। আমি মৌসুমীর সঙ্গে কথা বলেছি। যতদূর মনে পড়ে ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছিল। মৌসুমী পরিচালনা করেছিলেন। বাকিটা প্রযোজক বলতে পারবেন।’

সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘শূন্য হৃদয়’ নামের একটি টেলিফিল্ম। তারপর এবার তিনি নতুন সিনেমাটি নির্মাণ করলেন।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমা দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন মৌসুমী। পরবর্তী সময়ে তাঁর পরিচালনায় মুক্তি পায় চলচ্চিত্র ‘মেহের নিগার’। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান এই অভিনেত্রী। সবশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।

চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে বড় অর্জন! চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।  সম্প্রতি বিনোদন ও ক্রীড়া জগতের...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত নতুন যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির শীর্ষ নেতৃত্ব এই চুক্তিকে...
ইরানের কাছে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে...
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে...
ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। পরিবহনে বাড়তি চাপ। এ অবস্থায় যমুনা সেতুর ওপর ঢাকাগামী লেনে কয়েকটি দুর্ঘটনার জন্য সেতুর পশ্চিমপাড়ে ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। আজ শুক্রবার সকাল থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর