আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার হাইকোর্টের এক আদেশে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পর এ নিয়ে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ জানান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে আজ হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

ওই প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হচ্ছে। এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার; সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

তিনি বলেন, একই সঙ্গে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর যেসব ধারা উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন, সেগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হবে। যেসব বিষয়ে আদালত যে সিদ্ধান্ত সংসদের ওপর ছেড়ে দিয়েছেন, সেগুলোও আদালতের রায়, জুলাই সনদ এবং জনমতের আলোকে পর্যালোচনা করে সংসদে উত্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু বিধান যুক্ত করা হয়েছিল, যা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করেছে এবং স্বৈরতন্ত্রকে স্থায়ী করার সুযোগ তৈরি করেছিল।

আসাদুজ্জামান জানান, সংবিধান সংশোধনের ক্ষেত্রে আদালতের রায়, জুলাই সনদ, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, আইনজীবীসহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে জনপরামর্শ করা হবে।

ভবিষ্যতে ব্যবস্থাটির নাম তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি অন্তর্বর্তী সরকার হবে– এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। ওই নির্বাচনের ফল প্রকাশ ও তাঁর সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে আর বাধা নেই।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা সুপ্রিমকোর্ট বাতিল করবে কি না, তা চূড়ান্ত হবে আজ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল...
শেয়ার বাজারে কারসাজি ও বিনিয়োগকারীদের ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার সুশাসন, স্বচ্ছতা ও...
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চেয়ে করা আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। টানা ৩ দিনের শুনানি শেষে আজ রায়ের এই...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের মমতাময়ী মা, খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আগামী ১১ জুলাই...
তিন বছর পর আবারও শীতের মৌসুমে বড়পর্দায় ফিরছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। এবার তাঁর প্রত্যাবর্তনের ছবি ‘কিং’। তবে এটি শুধু শাহরুখের প্রত্যাবর্তনের ছবি নয়, বড়পর্দায় মেয়ে...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
মঞ্চনাটকের পাশাপাশি এখন চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। কিছুদিন আগে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে...
লোডিং...

এলাকার খবর