হেবা দলিল নিবন্ধনে দিতে হবে যে কর

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম

হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর নয়, কেবল প্রযোজ্য দানকর পরিশোধ করতে হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইন ও উৎসে কর বিধিমালার ব্যাখ্যা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সংস্থাটি এ নির্দেশনা জারি করেছে।

এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের বিধান থাকলেও এটি মূলত কেনাবেচার মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। চলতি অর্থবছর থেকে হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের জন্য পৃথক বিধান সংযোজন করা হয়েছে।

নতুন বিধান কার্যকর হওয়ার পর বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিস হেবা ও দান দলিল নিবন্ধনের সময় উৎসে কর কেটে রাখার ব্যাখ্যা দিতে শুরু করলে বিভ্রান্তির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে এনবিআর স্পষ্ট করেছে যে, হেবা দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য নয়। তবে আইন অনুযায়ী প্রযোজ্য হারে দানকর পরিশোধ করতে হবে।

এ ছাড়া পিতামাতা ও সন্তান, স্বামী-স্ত্রী এবং একই মায়ের গর্ভজাত ভাই-বোনের মধ্যে আগের মতোই করমুক্তভাবে হেবা সম্পাদন করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

 

আমদানি পণ্য দ্রুত খালাস এবং রাজস্ব সুরক্ষায় কাস্টমস হাউস ও  স্টেশনগুলোকে ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। 
অফিস আদেশে বলা হয়েছে, প্রধান সহকারী উম্মে আকলিমার বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্ত এবং হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও ক্লিপ যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া সার্কেল কর্মকর্তাদের স্বাক্ষর...
নতুন আয়কর আইনে বার্ষিক বিক্রির ওপর ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রি ২ কোটি টাকার বেশি হলে ন্যূনতম টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ।...
সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিতের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। নির্দেশনা অনুযায়ী, কেবল এইচএস কোডের পার্থক্যের কারণে আমদানি সুবিধা বাতিল করা যাবে না।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর