গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ্যে এলো বায়োপিকের প্রথম ঝলক, প্রধান চরিত্রে রাজকুমার রাও

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে দীর্ঘ প্রতীক্ষিত বায়োপিকের ফার্স্ট লুক বা প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি ভক্তদের জন্য সিনেমাটির মুক্তির সম্ভাব্য তারিখও ঘোষণা করেছেন নির্মাতারা।

এই বায়োপিকে ‘মহারাজ’ খ্যাত সৌরভ গাঙ্গুলির ভূমিকায় পর্দায় হাজির হচ্ছেন বলিউডের দক্ষ অভিনেতা রাজকুমার রাও। বুধবার প্রকাশিত প্রথম ঝলকে দেখা যায়, ২০০২ সালে লর্ডসের ব্যালকনিতে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভের সেই ঐতিহাসিক ও আইকনিক জার্সি ওড়ানোর মুহূর্তটি পুনর্নির্মাণ করেছেন রাজকুমার। এই ফার্স্ট লুক দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, পর্দায় নিজেকে রাজকুমারের রূপে দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১৪ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বায়োপিক। ইতিমধ্যেই মুম্বাই ও কলকাতায় ছবির প্রথম লটের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চলতি মাসের শেষের দিকে সিনেমার একবারে গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিংয়ের জন্য পুরো টিম লন্ডনে যাবে এবং সেখান থেকে ফিরে কলকাতায় শেষ ধাপের কাজ হবে।

সিনেমাটিতে সৌরভের পারিবারিক চরিত্রে একঝাঁক জনপ্রিয় বাঙালি অভিনয়শিল্পীকে দেখা যাবে। সৌরভের বাবা চণ্ডী গাঙ্গুলির চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির ভূমিকায় অপরাজিতা আঢ্য এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বসু। এছাড়া সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে থাকছেন তানিয়া মানিকতলা। পর্দায় সৌরভের চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে রাজকুমার রাও ইডেন গার্ডেন্সে কঠোর অনুশীলনও করেছেন।

‘ওপেনহাইমার’ নির্মাণের পর মানসিকভাবে এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন ক্রিস্টোফার নোলান। সেই হতাশা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতেই তিনি হাতে নেন নতুন ছবি ‘দ্য ওডিসি’। সম্প্রতি...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
মঞ্চনাটকের পাশাপাশি এখন চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। কিছুদিন আগে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে...
দেশের প্রেক্ষাগৃহগুলোতে মানসম্মত সিনেমার অভাব এবং দর্শক খরা কাটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। ফুটবলপ্রেমীদের বড় পর্দায় খেলা দেখার আমেজ দিতে এবং...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গে মোট ৭৪৭ জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে পৌঁছেছে।
নাটোরের সিংড়ায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ইসমাইল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠের বিলে এ দুর্ঘটনাটি ঘটে। 
বিশ্বকাপের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর এক মহাকাব্য রচনা করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। বুধবার রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে নাটকীয়...
সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর তিন সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। আজ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মোংলা বেইসে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ...
লোডিং...

এলাকার খবর