তিশা-ফারুকীর কন্যা ইলহামের চলচ্চিত্রে অভিষেক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। তাঁদের বাস্তব জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প মিশে আছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির মাধ্যমে প্রথমবার অভিনয়েও নাম লিখিয়েছেন ফারুকী। মুখ্য একটি চরিত্রে রয়েছেন তিশা। শুধু তাই নয়, এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে তাঁদের কন্যাসন্তান ইলহামকেও। ‌প্রকাশিত ‌‘জোছনার ফুল’ গানে সামনে এলো সেই ঝলক।   

বুধবার (৮ নভেম্বর) প্রকাশ্যে এসেছে গানটি। এর কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। সুর করেছেন সুমি-পাভেল দুজন মিলেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এ গান শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।’

যোগ করে তিনি বলেন, ‘এই গান আপাতদৃষ্টিতে ইলহামের জন্য লেখা তার মায়ের চিঠি। কিন্তু বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই মায়ের চিঠি।’

গানটি নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করেছেন নুসরাত ইমরোজ তিশাও। তিনি লিখেছেন, “একজন মায়ের চিঠি তাঁর সন্তানের কাছে। এসে গেছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির প্রথম গান।”

প্রসঙ্গত, চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তার একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এরইমধ্যে প্রথম সিনেমাটির ট্রেলারও প্রকাশ পেয়েছে। চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর