রঙিলা কিতাব কতটা রঙিন?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:১১ পিএম

‘এহন তো আর জান ছাড়া কিছু হারানোর নাই’—এই এক সংলাপেই বলা হয়ে যায় অনেক কিছু। জানা হয়ে যায়, এক জোড়া ভীত–সন্ত্রস্ত মানুষ দৌড়ে পালাচ্ছে। সেই দৌড় জীবন বাঁচানোর দৌড়। অনুচ্চারে শোনা যায় ফাঁদে আটকে পড়া মানুষের একটু বুক ভরে শ্বাস নেওয়ার আকুতি। কিন্তু আদৌ কি তা মেলে?

বলা হচ্ছে ‘রঙিলা কিতাব’–এর কথা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই মুক্তি দিয়েছে এটি। কিঙ্কর আহ্‌সানের লেখা উপন্যাস ‘রঙিলা কিতাব’–এর পর্দার রূপ এই সিরিজ। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রথম সিজনে আছে মোট ৮টি পর্ব। এর কাহিনি সম্পর্কে হইচই বলেছে, ‘বরিশালের শান্ত শহরে প্রদীপ তার অন্তঃসত্ত্বা স্ত্রী শুপ্তির কাছে তার অপরাধের জীবন ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। কিন্তু হঠাৎ আঁধার ঘনায় যখন এমপি’র হত্যাকাণ্ডে প্রদীপ জড়িয়ে পড়ে। জীবন-যুদ্ধের পরিহাসে শত্রুর মোকাবিলা করে সে কি পাবে তার স্ত্রী ও আসন্ন সন্তানকে নিয়ে এক নতুন জীবনের সন্ধান?’

পরী ও ইমরান। ছবি: হইচইশেষ লাইনে করা এই প্রশ্নটির উত্তর খুঁজতেই দেখতে হয় ৮টি পর্ব। থ্রিলার ঘরানার এই সিরিজের মূল চরিত্র প্রদীপ ও তাঁর স্ত্রী শুপ্তি। গল্পের ভূমিকাতেই জানা হয়ে গেছে যে প্রদীপের একটি অন্ধকার অতীত আছে। সেই অন্ধকারে আবারও পা বাড়াতে হয় তাঁকে এবং এর পর থেকেই এক দম্পতির আপাত সুখের সংসারে লাগে অশান্তির আগুন। সেই আগুন এতটাই লেলিহান হয়ে ওঠে যে, প্রদীপ–শুপ্তির বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়ায়। এমপি হত্যায় জড়িয়ে পড়ে প্রদীপ নিজের সাথে সাথে শুপ্তির জীবনকেও নরক বানিয়ে ফেলে। কে শত্রু, আর কে যে বন্ধু—সেটি নির্ধারণ করাও জটিল হয়ে পড়ে। ক্ষণে ক্ষণে রূপ বদলাতে থাকে সবাই এবং বার বার জীবন বাঁচানোর হিসাব বদলাতে থাকে প্রদীপ–শুপ্তির।

‘রঙিলা কিতাব’–এর গল্পে গতিও আছে বেশ। তবে স্বাভাবিকভাবেই একটি উপন্যাসকে ৮ পর্বের থ্রিলার চিত্রনাট্যে রূপ দিতে গেলে বিয়োজন করতে হয় অনেককিছু। সংযোজনও কিছু হয় প্রয়োজনমাফিক। সেদিক থেকে এই সিরিজের গল্প বলার ঢং একরৈখিক খানিকটা। একের পর এক ঘটনা এবং তার প্রতিক্রিয়ায় আরও টুকরো টুকরো ঘটনা ঘটতে থাকে। গল্পও এগোতে থাকে রোলার কোস্টারের তালে। যদিও সেই গল্প পুরোপুরি নতুন কিছু নয়। বরং এমন গল্প নানা রূপে আগেও দর্শকদের সামনে এসেছে।

পরী ও ইমরানের সুখের দিনগুলি। ছবি: হইচইতবে হ্যাঁ, চেনা গল্পেও টুইস্ট আনার চেষ্টা ছিল। সবচেয়ে বড় যে টুইস্ট দেওয়ার চেষ্টা ছিল শেষ পর্বে, সেটি অবশ্য আরও দুই বা তিন পর্ব আগেই বোঝা হয়ে গিয়েছিল অনেকটা। অর্থাৎ, টুইস্টগুলো অনুমানযোগ্য ছিল। এতে করে থ্রিলার সিরিজের থ্রিল বেশ খানিকটা কমে গেছে বৈকি। অঞ্চলভিত্তিক গল্প হলেও পর্দায় আঞ্চলিক ভাষার ব্যবহারে ঘাটতি দেখা গেছে। বিশেষ করে স্থানভেদে ভাষায় আঞ্চলিকতার প্রয়োগ যথার্থ হয়নি। ইতিবাচক দিকগুলোর মধ্যে আলাদা করে বলতে হয়, সিরিজের অ্যাকশন দৃশ্যগুলোর কথা। বেশ ভালো ও বিশ্বাসযোগ্য। সিনেমাটোগ্রাফি ও আবহ সঙ্গীতও ছিল মানানসই।

পরীর অভিনয় মন কেড়েছে। ছবি: হইচইএই সিরিজে অভিনয় করেছেন পরী মণি, মোস্তাফিজুর নূর ইমরান, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, তানভিন সুইটি, শিমুল শর্মা প্রমুখ। শুপ্তি চরিত্রে ছিলেন পরী। সিরিজের ১ম পর্বে এক সাধারণ ও শান্ত গৃহবধূর চরিত্রে দেখা যায় তাকে। তবে পরিস্থিতির কারণেই সেই শান্ত গৃহবধূ উদ্বেগ–উৎকণ্ঠায় পর্যুদস্ত হয়ে পড়ে। ১ থেকে ৪—এই পর্বগুলোতে উৎকণ্ঠিত চরিত্রে পরী মণিকে একটু বেশিই তাড়াহুড়ো করতে দেখা গেছে, উচ্চকিতও ছিলেন অতিরিক্ত মাত্রায়। তবে ৫ম পর্ব থেকে একেবারেই ভিন্ন রূপে স্থিতধী এক অভিনেত্রীকে পাওয়া গেছে। শেষ চার পর্বে পরী মণির অভিনয় ছিল বেশ পরিণত।

অন্যদিকে প্রদীপ চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান যথার্থ ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। নিজের শরীরী ভাষাতেও প্রদীপকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ইমরান। অন্যান্য চরিত্রে দুর্দান্ত ছিলেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, মনোজ প্রামাণিক ও ইরেশ যাকের।

বিশেষ করে ফজলুর রহমান বাবু ও ইরেশ যাকের তাঁদের নিজ নিজ চরিত্রে অন্য কাউকে কল্পনা করার সুযোগই রাখেননি। তবে তানভিন সুইটি ও শিমুল শর্মার কাছ থেকে প্রত্যাশা ছিল আরও বেশি।

রঙিলা কিতাব–এর শেষটা খুবই চিত্তাকর্ষক। শেষ দৃশ্যটি এক নতুন শুরুর ইঙ্গিত দেয়। সংকেত দেয় নতুন সিজনের। গল্পের যে মোড়ে এসে প্রথম সিজনের যবনিকা পতন হয়েছে, সেখান থেকে বলতেই হয় যে—দ্বিতীয় সিজন হলে খারাপ হবে না!   

রেটিং: ৩.৯০/৫.০০

পরিচালক: অনম বিশ্বাস
উপন্যাস: কিঙ্কর আহসান
চিত্রনাট্য: অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন
অভিনয়শিল্পী: পরী মণি, মোস্তাফিজ নূর ইমরান, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, তানভীন সুইটি প্রমুখ
ভাষা: বাংলা
ধরন: থ্রিলার, রোমান্স
মুক্তি: ৮ নভেম্বর ২০২৪/হইচই

 

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আগামী ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা জানান।
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর