তাকদীর ও কারাগার-এর পর গুলমোহর

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম

‘তাকদীর’ ও ‘কারাগার’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকমহলে প্রশংসিত হন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। দুটি সিরিজই ওটিটি প্ল্যাটফর্মে তুমুল সাড়া ফেলে। এরপর থেকেই তার পরবর্তী কাজের জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শকরা। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে নতুন সিরিজের খবর জানালেন এই নির্মাতা।

তৃতীয় ওয়েব সিরিজ ‘গুলমোহর’-এর মাধ্যমে প্রায় তিন বছর পর পর্দায় ফিরছেন শাওকী। তিনি জানান, গুলমোহর তাঁর নির্মিত এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এই ধরনের একটি ফিকশন নির্মাণের জন্য সময় প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি।

শাওকী বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা মাথায় রাখিনি। কারণ, সেগুলো মাথায় রাখলে আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকে। ওটিটির দর্শক নতুন কিছু দেখতে চায়, তাই এবার একেবারেই ভিন্ন ধারার গল্প নিয়ে কাজ করেছি।’

শাওকী। ছবি: সংগৃহীত

গল্পের ধরণ প্রসঙ্গে জানা যায়, গল্পে থাকবে পরিবারের চেনা কিছু পরিস্থিতি, যার ভেতর দিয়ে রহস্য, সন্দেহ ও রাজনীতি মিশে যাবে।

গুলমোহর সিরিজের গল্প, চিত্রনাট্য ও সংলাপে শাওকীর সঙ্গে কাজ করেছেন মারুফ প্রতীক। তবে এতে কারা অভিনয় করছেন বা সিরিজটি কবে মুক্তি পাবে—এ বিষয়ে এখনও কিছু জানাননি নির্মাতা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর