নতুন ভার্সনে ‘প্রিজন ব্রেক’?

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

বিশ্বব্যাপী জনপ্রিয় টিভি সিরিজের মধ্যে অন্যতম ‘প্রিজন ব্রেক’। ২০০৫ সালে সিরিজটি প্রচারের পরই এটি দর্শক হৃদয় জয় করে নেয়। একে একে প্রচারে এসেছে পাঁচটি সিজন, একটি সিনেমা ও একটি স্পিনঅফ। এবার নতুন ভার্সনে আসছে জনপ্রিয় এই সিরিজ। ইতিমধ্যেই তার জন্য সবুজ সংকেত দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হুলু।

আলোচিত এই প্রকল্প সম্পর্কে প্রথমবার শোনা গিয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে। এবার বিষয়টি নিশ্চিত করেছে হুলু।

নতুন ভার্সনে গল্পের দুনিয়া গড়ে উঠবে মূল সিরিজকে কেন্দ্র করেই। তবে সেখানে দেখা মিলবে ভিন্ন চরিত্র আর ভিন্ন গল্পের।

এর অফিসিয়াল লগলাইন—‘একজন প্রাক্তন সৈনিক, যিনি কারেকশন অফিসার (ব্রাউনিং) হিসেবে আমেরিকার সবচেয়ে ভয়াবহ কারাগারে চাকরি নেন, প্রমাণ করার জন্য যে তিনি তার ভালোবাসার মানুষের জন্য কত দূর যেতে পারেন।’

এটি পরিচালনার পাশাপাশি গল্প লিখেছেন এলজিন জেমস। নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত আছেন এই নির্মাতা। প্রিজন ব্রেক স্রষ্টা পল শিউরিং, মার্টি অ্যাডেলস্টাইন ও নিল মরিৎজের সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে আরও রয়েছেন ডন ওমস্টেড। মূল সিরিজে পল শিউরিং, মার্টি অ্যাডেলস্টাইন ও নিল মরিৎজরা সবাই নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন।

নতুন ভার্সনে ‘ক্যাসিডি’র ভূমিকায় থাকছেন এমিলি ব্রাউনিং, ‘টমি’ চরিত্রে ড্রেক রজার, ‘জ্যাকসন’ চরিত্রে লুকাস গেজ, মাইকেল ওরফে ‘ঘোস্ট’ চরিত্রে ক্লেটন কার্ডেনাস, ‘জুনিয়র’ চরিত্রে জেআর বোর্ন, ‘আন্দ্রেয়া’র চরিত্রে জর্জি ফ্লোরেস এবং দারিয়াস ওরফে ‘রেড’ চরিত্রে আছেন মাইলস বুলক। তবে প্রকল্পটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি।

মূল প্রিজন ব্রেক সিরিজের পাঁচটি সিজন মুুক্তি পেয়েছিল টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্সের ব্যানারে। এর বাইরে ‌‘দ্য ফাইনাল ব্রেক’ নামে একটি সিনেমাও মুক্তি পায়। স্পিনঅফ মুক্তি পেয়েছিল ‘প্রিজন ব্রেক: প্রুফ অব ইনোসেন্স’ শিরোনামে।

সূত্র: ভ্যারাইটি

দর্শক ধরে রাখা নিয়ে কঠিন সময় পার করছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। একদিকে প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোর সংখ্যা বাড়ছে, অন্যদিকে জনপ্রিয় সিরিজগুলোর নতুন সিজনের প্রতি দর্শকদের উৎসাহেও ভাটা পড়ছে...
ওটিটি দুনিয়ায় তুমুল জনপ্রিয় ‘মির্জাপুর’ এবার আসছে বড় পর্দায়। প্রকাশ পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’-র টিজার। টিজারেই জানানো হয়েছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৪...
শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে চায় উৎসব। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সবচেয়ে আগে সেটি ওটিটিতে দেখা যাবে এই...
মাসখানেক ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা! অবশেষে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-ভক্তদের সেই জল্পনার অবসান। এনবিসিইউ ঘোষণা দিয়েছে যে, তারা এই অ্যাকশন সিনেমার ওপর ভিত্তি করে একটি লাইভ-অ্যাকশন টিভি সিরিজ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর