কৌন বনেগা ক্রোরপতি: ৭ কোটি হারিয়ে পেলেন ১ কোটি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম

চলছে রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোরপতি'র ১৫তম সিজন। বহু বছর ধরেই টেলিভিশনের পর্দায় দর্শকের মন কেড়েছে এই শো। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এবারও তার অন্যথা হয়নি। ইতোমধ্যেই ১৫তম সিজনের প্রথম কোটিপতি মুখ দেখেছেন দর্শক। বিজয়ী হয়েছেন পঞ্জাবের জাসকরণ সিং। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন ১ কোটি রুপি। তবে তিনি তার আগে ৭ কোটি রুপির প্রশ্ন থেকে নিজেকে সরিয়ে নেন। তাই ১ কোটি রুপি নিয়েই বাড়ি ফিরতে হয়েছে।

জাসকরণ। ছবি: সনি টিভিসংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিজয়ী বললেন, 'বিগত চার বছর ধরে এই শোয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। অনেক মানুষদের দেখেছি, যারা এই প্ল্যাটফর্মে এসে তাদের স্বপ্নটা পূরণ করেছেন। আমি নিজেও তেমনটাই চেয়েছিলাম, আত্মবিশ্বাস নিয়েই এসেছিলাম। শুধু ক্রোড়পতি হব তা-ই ভাবিনি, সিজনের শেষ পর্যন্ত যেন যেতে পারি সেটাও চেয়েছি। আমি বিশ্বাস করি, আপনি যদি স্বপ্ন দেখেন তবে সেটা বড় স্বপ্ন দেখা উচিত এবং নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। যাই হোক, এত দূর আসতে পেরে এবং বিজয়ী হয়ে আমি খুব খুশি। রুপিগুলো আমার পড়াশোনার পাশাপাশি পরিবারের উন্নত জীবনমানের কাজে লাগবে।'

এদিকে, অমিতাভ বচ্চনের সাত কোটি রুপির প্রশ্নটি ছিল, পদ্মপুরাণ অনুযায়ী কোন রাজা হরিণের অভিশাপে ১০০ বছর বাঘ হয়ে ছিলেন? জটিল এ প্রশ্নে ভুল উত্তর দিয়ে সব রুপি খোয়াতে চাননি জাসকরণ।  
সম্প্রতি নতুন একটি প্রোমো প্রকাশ করেছে সনি টিভি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, কেবিসি-১৫ বিজয়ী জাসকরণের বাবা একজন ক্যাটারার। তার পিতামহ ছোলা বাটুরা বিক্রি করেন। ঠাকুমা একটি ছোট মুদির দোকান চালান। 
পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাবের একটি প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা জাসকরণের। একটি বাসে চেপে সেখান থেকে কলেজে যান তিনি। যেখানে পৌঁছতেই প্রায় চার ঘণ্টা সময় লাগে! কীভাবে তারা ওই সুবিধাবঞ্চিত এলাকায় বাস করেন, সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাক্ষাৎকারে সেই বিষয়ে কথা বলেছেন জাসকরণ। জানা যায়, ওই এলাকায় এখনও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে, বিশৃঙ্খল এক পরিবেশ সেখানে। তাই যত দ্রুত সম্ভব পরিবারের মানুষদের নিয়ে তিনি শহরে চলে যাবেন।

জাসকরণ বললেন, 'যেমনটা বলছিলাম, এই পুরস্কারের অর্থ আমি পরিবারের কাজে ব্যবহার করব। তাদের সুখে রাখতে চাই। পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো সুযোগ-সুবিধা পেতে চাই। দিনশেষে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন সরকারি কর্মচারী হতে চাই।'

এদিকে, ইনস্টাগ্রামে শেয়ার করা ওই প্রোমোতে কমেন্ট করেছেন জাসকরণ। সনি টিভিকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে জুড়ে দিয়েছেন ব্ল্যাক হার্ট ও বিনয়ের ইমোজি।'

জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
অন্দরসজ্জা নিয়ে সেলেবদের অনেকেরই আলাদা শখ থাকে, সে কথা নতুন নয়। তবে অমিতাভ বচ্চন-এর বাড়ির শৌচালয় যে এমন চোখধাঁধানো হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আর সেই অভাবনীয় অভিজ্ঞতার...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর