মুঘল-ই-আজমের অনুপ্রেরণায় ‌‘আনারকলি’, প্রথমবার নাচলেন ফারিণ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম

বলিউডের বিখ্যাত সিনেমা ‘মুঘল-ই-আজম’। ষাটের দশকে মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেছেন দীলিপ কুমার ও মধুবালা। মূলত মুঘল শাহজাদা সেলিমের সঙ্গে মহলের নর্তকী আনারকলির প্রেমকাহিনি অবলম্বনে এটি নির্মিত। পরিচালনা করেছেন কে আসিফ। এবার এই ছবির অনুপ্রেরণায় ঢাকাই নির্মাতা ইমরাউল রাফাত বানালেন নাটক। নাম ‘আনারকলি’। আর এতে প্রথমবারের মতো ধুম-ধারাক্কা গানে নেচেছেন তাসনিয়া ফারিণ।

জানা যায়, নাটকটির নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব। এরইমধ্যে নাটকটির প্রোমো ও ‌‘লোকাল বয়’ শিরোনামের একটি গান উন্মুক্ত হয়েছে ইউটিউবে। প্রশংসায় ভাসছেন অভিনয়শিল্পীরা, বিশেষ করে ফারিণ। কারণ, এবারই প্রথমবার ভক্তরা তাঁকে পেয়েছেন ড্যান্স ফ্লোরে! এফএ প্রীতমের সংগীতায়োজনে লোকাল বয় গানটি গেয়েছেন ‘নয়া দামান’খ্যাত তোশিবা। 

পোস্টারে তৌসিফ-ফারিণ। ছবি:ফেসবুক থেকে নেওয়া

ইনডিপেনডেন্ট ডিজিটালকে নির্মাতা ইমরাউল রাফাত বললেন, ‘নাটকটি মূলত মুঘল-ই-আজম সিনেমার অনুপ্রেরণায় নির্মিত। মূল গল্পটি ঠিক রেখে এ সময়ের উপযোগী করে এটি বানিয়েছি। এতে দর্শকরা একটি সিনেম্যাটিক ফিল পাবে।’

ফারিণ-তৌসিফ ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, শাহবাজ সানি, জাভেদ গাজী ও শোয়েব মনির। গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রাফাত নিজেই।

ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নাটকটি। তবে দর্শকরা এটি দেখতে পাবেন একটু আগেভাগেই! আগামীকাল সোমবার বিকেল ৩টায় এটি উন্মুক্ত হচ্ছে একান্ন মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কারণটা হলো কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও...
শোবিজ অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শিল্পী ও দর্শকের মধ্যে উত্তেজনা...
কয়েকমাস ধরেই শোবিজের আলোচনায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। তবে এ সিনেমায় নায়িকা কে—তা নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন উঠেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো নায়িকার নাম। প্রিন্স-এ...
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রযোজনায় যুক্ত হলেন তিনি। ‘ফড়িং ফিল্মস’ নামের সেই প্রতিষ্ঠানটির বিষয়ে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শুক্রবার (১৪ নভেম্বর)...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর