স্ট্রোক করেছেন অভিনেত্রী সীমানা

আপডেট : ২৬ মে ২০২৪, ০৮:১৬ পিএম

স্ট্রোকে আক্রান্ত হয়েছেন একসময়ের লাক্স সুপারস্টার মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। গত সপ্তাহে তাঁর ম্যাসিভ স্ট্রোক হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন। আজ (২৬ মে) তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার বলে জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ।

সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি পুত্রসন্তান আছে। 

এদিকে সীমানার স্ট্রোক প্রসঙ্গে পারভেজ আজ সন্ধ্যায় ফেসবুকে জানান, তাঁর স্ট্রোকটি বেশ বড় আকারের। আজ সন্ধ্যা থেকে একটি হাসপাতালে সীমানার অস্ত্রোপচার চলছে।

সাম্প্রতিক স্থিরচিত্রে সীমানা। ছবিটি ফেসবুক থেকে নেওয়া প্রসঙ্গত, সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার পর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গত বছর ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।

অবশেষে পথচলার ইতি টানছে দেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। টানা ১৭ মাস নিয়মিত প্রচারে অগণিত হাসি, আড্ডা, আনন্দ আর কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে পর্দা নামছে সিরিজটির ‘সিজন...
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ...
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
লোডিং...

এলাকার খবর