রিয়েলিটি শো’য়ে মিথিলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয়শিল্পীদের আলোয় আনার লক্ষ্য নিয়ে দীপ্ত টেলিভিশনে আসছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। সেখানকার প্রতিযোগীদের মধ্যে সেরাদের নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এই শো’তে বিচারক হিসেবে দেখা যাবে এ অভিনেত্রীকে। আরও আছেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন। 

মিথিলা জানান, বিচারক হিসেবে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোতে কাজ করছেন তিনি।

'দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!'– এ আহ্বানে এটি শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রতিযোগীরা গত ১০ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু করেন। ২৫ জানুয়ারি শেষ হয় সে প্রক্রিয়া।
 
দীপ্ত স্টার হান্ট শিরোনামের এ প্রতিযোগিতায় খুব শিগগিরই বাছাই করা প্রতিযোগীদের গ্রুমিং শুরু হবে। এরপর প্রতিযোগীদের থেকে খুঁজে নেওয়া হবে সেরাকে। 

প্রসঙ্গত, আগামী দুই বছরের জন্য সেরা প্রতিযোগীদের  দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দায় কাজের সুযোগ দেওয়া হবে। 

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর