বিয়ে করেছেন লাক্স তারকা শানারেই দেবী শানু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম

লাক্স তারকা, অভিনেত্রী, লেখক শানারেই দেবী শানু নতুন জীবনের পথে হাঁটলেন। বিয়ে করেছেন তিনি। পাত্র মাহবুব জামিল পুলক। পেশায় প্রকৌশলী হলেও লেখাটা তাঁরও নেশা! আর এ সূত্র ধরেই নতুন জীবনে পা রাখলেন তাঁরা। 

শানু ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, তারা বিয়ে করেছেন গত বছরের ১৪ ফেব্রুয়ারি। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’র মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা ও বিয়ে।

শানু বলেন, ‘গত বছরে আমরা বিয়ে করেছি। এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তাই এতদিন বিষয়টি আমি জানাইনি। আমার কাছের কিছু মানুষজন এটি জানেন। এখনও আমরা অস্থির সময়ের মধ্যে আছি। সংবাদমাধ্যমে অফিসিয়ালি জানাইনি। বইমেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় আরও অনেকেই জেনেছেন।’

তিনি যোগ করে আরও বলেন, ‘আমি মণিপুরি সম্প্রদায় থেকে উঠে এসেছি। আমাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের, তেমনি সেনসিটিভও। তাই ব্যক্তিগত বিষয়গুলো ভেবেচিন্তে প্রকাশ করি।’ 

মাহবুব জামিল পুলক ও শানারেই দেবী। ছবি: ফেসবুক/শানু

মাহবুব জামিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে শানু বলেন, ‘উনি মূলত কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। আমরা দুজনই শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’

মাহবুব জামিল পুলক সম্পর্কে জানা যায়, ঢাকার ছেলে মাহবুব জামিল পুলক লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৯ সালে, তাঁর প্রকাশিত প্রথম প্রকাশনা ‘জলপরীর নিঃশ্বাস’ বইটির মাধ্যমে। পেশায় ইঞ্জিনিয়ার হলেও লেখার অভ্যাসটা অনেক দিনের। কবিতায় প্রেমের পাশাপাশি সামাজিক নানা ঘটনা উঠে এসেছে।

প্রসঙ্গত, শানারেই দেবী শানু ২০০৯ সালে প্রথম বিয়ে করেছিলেন জেভিয়ার শান্তনু বিশ্বাসকে। অভিনেত্রী জানান, দুই পরিবারের মধ্যস্থতায় সে সম্পর্ক অনেকদিন আগেই ইতি টেনেছেন তাঁরা।

এদিকে, এবারের বইমেলায় এসেছে শানুর বই ‘বাঘ মানুষ’। এটা মণিপুরি মিথলজিকে ভিত্তি করে লেখা হয়েছে। শানু জানান, যাদের মিথলজির প্রতি আগ্রহ আছে তাঁরাই এটি সংগ্রহ করছেন।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর