বিয়ের পর তাহসানকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা, যা বললেন...

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম

১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় রাফিয়াত রশিদ মিথিলা ও এফএস নাঈম অভিনীত চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। ‘মূলত একজন ভাসমান নারীর সংগ্রামের গল্প হলেও ছবিতে মিষ্টি একটা প্রেমের গল্পও আছে,’—সিনেমাটি প্রসঙ্গে এমনটাই বলেন রাফিয়াত রশিদ মিথিলা।

সরকারি অনুদানে অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় তাকে সার্কাসকন্যা তারা চরিত্রে দেখা যাচ্ছে।

এ চলচ্চিত্র নিয়ে সম্প্রতি হলো এক সংবাদ সম্মেলন। সেখানে অবধারিত হিসেবে এসেছিল মিথিলার প্রাক্তন স্বামী তাহসান খান প্রসঙ্গ। কারণ তিনি গত জানুয়ারিতে বিয়ে করেছেন! সাংবাদিকদের করা সেই প্রশ্ন এড়িয়ে গেছেন অভিনেত্রী।

পরে অবশ্য গণমাধ্যমে মুখ খুললেন। সরাসরি জানালেন, তিনি তাহসানকে বিয়ের পর শুভকামনা জানিয়েছেন।

এ বিষয়ে মিথিলা বলেন, ‘অবশ্যই শুভকামনা জানিয়েছি। বিচ্ছেদ অনেক কারণে হতে পারে, তবে তা মানে এই নয় যে, আমরা শত্রু হয়ে যাব। আমরা এখনো একসাথে আমাদের মেয়েকে বড় করছি, তাই সেই সম্পর্কই আমরা মেইনটেইন করি।’

তিনি আরও বলেন, ‘এটা ভুল ধারণা যে, আলাদা হওয়া মানেই মুখ দেখাদেখি বন্ধ। আমাদের নিয়মিত দেখা হয়, কথা হয়। সন্তানের জন্য এই সম্পর্কটা বজায় রাখতেই হয়। আমি আর তাহসান একে অপরের জন্য সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মেয়ে আইরার জন্য।’

নতুন বছরের শুরুতেই বিয়ে করে চমক দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পাত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় তাহসান-রোজার। অন্যদিকে মিথিলা এখন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ঘরনি।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর