রবীন্দ্রজয়ন্তীতে নাটক ‘সম্পত্তি সমর্পণ’

আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:০০ এএম

বাঙালির মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা ও অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। আজ ২৫ বৈশাখ (৮ মে) কবির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, আলোচনানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, কাব্যনাট্য ও নাটক। 

রাত ৯টায় প্রচার হবে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রবীন্দ্রনাথ ঠাকুরের একই শিরোনামের একটি ছোটগল্পের নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকটির গল্পে দেখা যাবে, যজ্ঞনাথ কুণ্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি। তার কৃপণতার বহর এমনই যে অসুস্থতার সময়েও খরচের ভয়ে তার স্ত্রী ও পূত্রবধুর ওষুধ পর্যন্ত কিনতে চান না! যজ্ঞনাথের পুত্রবধূ মারা যাওয়ার পরে তার একমাত্র ছেলে দামোদরও তাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় তার নাতি গোকুলকে। একমাত্র এই ছোট্ট শিশুটির প্রতি কিছুটা স্নেহ-ভালোবাসা ছিল যজ্ঞনাথের। কিন্তু তিনি জগতে সবচেয়ে বেশি ভালোবেসে ছিলেন ঐশ্বর্য ও টাকা-পয়সাকে। 

সম্পত্তি সমর্পণ নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ। ছবি: বিটিভি

কয়েক বছর পরে নিতাই নামের একটি অনাথ ছেলেকে আশ্রয় দেন যজ্ঞনাথ। কিন্তু তিনি নিতাইকে প্রায়ই লোভ দেখাতেন এই বলে যে তার টাকা-পয়সা সবই তাকে দিয়ে যাবেন। হঠাৎ একদিন রাতে ছোট্ট নিতাইকে নিয়ে যজ্ঞনাথ এক গুহার মধ্যে প্রবেশ করেন, যেখানে রাখা আছে তার সঞ্চিত ধন-সম্পদ। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকটির গল্প। 

এতে অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকির আহমেদ, ফারজানা ছবি, মোহাম্মদ বারী, কাজী জাহাঙ্গীর, সোহেল রশীদ, তুর্য, তামিমসহ আরও অনেকে। 

এদিকে, রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এল রুমা আকতারের প্রযোজনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, হাসান, অনিন্দ্য, শফিক, জাওয়াদ, আলী, বিপুল, বিমল, অহন প্রমুখ।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর