কবে শুরু ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন?

আপডেট : ১৫ মে ২০২৫, ১১:৫৬ এএম

শুরু হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন। বুধবার (১৪ মে) বিকেলে প্রকাশিত হয়েছে সিজন-৫-এর ফার্স্টলুক ও পোস্টার।

প্রকাশিত ফার্স্টলুকে দেখা গেছে পরিচিত মুখ—শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই এবং চাষী আলম ওরফে হাবু ভাইকে। চরিত্রগুলোর ফিরে আসায় উচ্ছ্বসিত ভক্তরা সামাজিকমাধ্যমে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। অনেকে জানতে চাইছেন—‘নতুন সিজনের প্রচার কবে থেকে?’

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’র পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি জানান, এখনও শুটিং চলছে। দর্শকদের জন্য বড় চমক থাকছে এবার। শিগগিরই প্রচারের তারিখ জানিয়ে দেওয়া হবে।

তবে সিজন-৫ আসতে এত দেরি কেন—এমন প্রশ্নের জবাবে অমি বলেন, ‘একটা সিজন শেষ করার পর চাইলেই সাথে সাথেই নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে বৈচিত্র্য থাকবে না। আমি চাই, প্রতিটি সিজনে দর্শক নতুন কিছু পাক। এ জন্যই সময় নিয়ে চিন্তা করি, রিসার্চ করি, পরিকল্পনা করি।’

এদিকে, নতুন সিজনের প্রোমোশন ও আপডেটের জন্য ইউটিউবে ‘বুম ফিল্মস’ নামে একটি চ্যানেল চালু করা হয়েছে। এখানে ব্যাচেলর পয়েন্ট-সংক্রান্ত সবকিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর