নতুন টকশো নিয়ে আসছেন জায়েদ খান

আপডেট : ২৬ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের মাঝে জনপ্রিয় গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টকশো নিয়ে হাজির হচ্ছে—‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।

জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা জায়েদ খান থাকছেন এই অনুষ্ঠানের নিয়মিত মুখ, যিনি প্রতি শুক্রবার রাতের পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন এক ভিন্নধর্মী পরিবেশনায়।

স্বদেশ ও প্রবাসী দর্শকদের মানসপটে স্থান করে নেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে এই অনুষ্ঠান। থাকছে বিভিন্ন তারকার একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। জায়েদ খানকে আমাদের এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।’

ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান-এ উঠে আসবে পরিচিত মুখদের গভীর ও অন্তরঙ্গ সাক্ষাৎকার, যা হালকা আড্ডার ছলে ভাবনার খোরাক জাগাবে। এছাড়া নতুন প্রজন্ম ও কমিউনিটির উদীয়মান প্রতিভাদেরও এই শো একটি প্ল্যাটফর্ম।

জায়েদ খান বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে—বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’ 

প্রথম পর্ব আগামী ৪ জুলাই ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সময় সম্ভাব্য রাত ১০টায় প্রচার হবে।

ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর