সিএমজির সঙ্গে যৌথ পথচলায় আগ্রহী বাংলাদেশ বেতার

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:২৪ পিএম

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে পারস্পরিক বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বেতার। বুধবার (৬ আগস্ট) সিএমজি বাংলার ঢাকা ব্যুরো অফিস পরিদর্শনে গিয়ে এমন আগ্রহ প্রকাশ করেছেন বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ।

এদিন সিএমজি ও বাংলাদেশ বেতারের মধ্যে কীভাবে ‘উইন-উইন’ সহযোগিতা বাড়তে পারে, সেই লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাও ফেং।

সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বাংলাদেশ বেতারের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশের শ্রোতাদের জন্য প্রয়োজনীয় তথ্য আমরা বাংলাদেশ বেতারের মাধ্যমে তুলে ধরতে চাই। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’

বৈঠকে বাংলাদেশ বেতার ও সিএমজির কর্মকর্তারা। ছবি: সিএমজি

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ বলেন, ‘আমরা সিএমজির সঙ্গে বাংলাদেশ বেতারের উইন-উইন সহযোগিতার সম্পর্ক গড়তে পারি। চীনের মেডিকেল, শিক্ষা, পর্যটন, বিনিয়োগের নানা বিষয় নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ আছে।’ 

এ সময় চীনা ভাষা শেখার অনুষ্ঠান নিয়ে আগ্রহের কথাও জানান তিনি। 

কালচারাল কাউন্সেলর লি শাও ফেং বলেন, ‘চীন বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে দুই দেশের গণমাধ্যম একসঙ্গে কাজ করতে পারে।’ শুধু দুই সরকারের মধ্যে নয়, জনগণের মধ্যেও সম্পর্ক আরও গভীর করতে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার হোসেন মৃধা, প্রধান প্রকৌশলী মুনির আহমদ, উপ-মহাপরিচালক (বার্তা) মো. শরিফুল কাদের, অর্থ ও প্রশাসক বিভাগের পরিচালক রুবাইয়াত শামীম চৌধুরী এবং সিএমজি বাংলার ঢাকা ব্যুরোর সংবাদকর্মীরা।

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি, তথা বিজেপি। হাওড়ার শিবপুর আসন থেকে এই দলের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। নবনির্বাচিত এই...
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানাপ্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রাদলগুলোর অংশগ্রহণে গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বিজয়ের...
পর্দা নামল দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবার এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কিরগিজস্তানের ‘কুরাক’। ‘নান্দনিক চলচ্চিত্র,...
‘শুধু ঢাকা মানেই বাংলাদেশ নয়, আমাদের বিভাগীয় শহরেও অনেক মানুষ আছেন, যাঁরা সিনেমা দেখতে চান’—ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন তথ্য ও...
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর