যাত্রাপালা উৎসবের সমাপনী শুরু, মঞ্চে আজ ‘প্রেমের সমাধি তীরে’

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানাপ্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রাদলগুলোর অংশগ্রহণে গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোকপালন উপলক্ষে বিঘ্নিত হওয়া এই উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। 

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মোহাম্মদপুর মাগুরার ‘উর্মি অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’। যাত্রাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় থাকছেন শামীম খন্দকার। 

২২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিরামপুর দিনাজপুরের ‘তিষা অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘ডাইনী বধূ’। 

২৩ জানুয়ারি আয়োজন করা হয়েছে মাসব্যাপি যাত্রাপালার সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

এদিন বেলা ২টায় যাত্রাশিল্পীদের অংশগ্রহণে নগর পরিভ্রমণের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দলের যাত্রাশিল্পীরা তাঁদের অভিনীত নানা চরিত্রের পোশাক পরিধান করে সংলাপ উচ্চারণ করবেন এবং বিশাল যন্ত্রীদল বাদ্য-গীতসহ এই নগর পরিভ্রমণকে আনন্দময় করে তুলবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দোয়েল চত্বর-শাহবাগ হয়ে আবারও শিল্পকলায় এসে তা শেষ হবে।

এদিকে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করবে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাটির পালাকার এম এ মজিদ, পরিচালনায় তানভীর নাহিদ খান। 

মাসব্যাপি এই যাত্রাপালা উৎসবে ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের ১টিসহ ৩৭টি যাত্রাপালা মঞ্চায়িত হচ্ছে।

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি, তথা বিজেপি। হাওড়ার শিবপুর আসন থেকে এই দলের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। নবনির্বাচিত এই...
পর্দা নামল দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবার এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কিরগিজস্তানের ‘কুরাক’। ‘নান্দনিক চলচ্চিত্র,...
‘শুধু ঢাকা মানেই বাংলাদেশ নয়, আমাদের বিভাগীয় শহরেও অনেক মানুষ আছেন, যাঁরা সিনেমা দেখতে চান’—ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন তথ্য ও...
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে পারস্পরিক বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বেতার। বুধবার (৬ আগস্ট) সিএমজি বাংলার ঢাকা ব্যুরো অফিস পরিদর্শনে গিয়ে এমন আগ্রহ প্রকাশ...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর