এগুলো হাস্যকর সার্কাস: বাঁধন

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিকমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকপ্রকাশ করেছেন। শোকবার্তা দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। তালিকায় রয়েছেন ঢালিউড কিং শাকিব খান, জয়া আহসান, আজমেরী হক বাঁধনসহ আরও অনেক জনপ্রিয় মুখ।

কিন্তু হঠাৎ করেই চারদিকে গুঞ্জন—অর্থের বিনিময়ে নাকি এই তারকারা পোস্ট দিয়েছেন! এমনকি একটি কথিত ব্যাংক স্টেটমেন্টও ভাইরাল হয়। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ বলেছে, স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া।

এই গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ আজমেরী হক বাঁধন। রোববার (১৭ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘মানুষের পছন্দ-অপছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার আপনাদের কে দিয়েছেন? শেখ হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না। তাঁর কী পরিণতি হয়েছে, আপনারা তো দেখেছেন। ভেবেছিলাম মানুষ শিক্ষা নেবে। কিন্তু না, দম্ভ এখনও থামেনি।’

বাঁধনের ভাষায়, ‘মানুষের নিজস্ব বুদ্ধি আছে। কেউ যদি শেখ মুজিবুর রহমানকে সম্মান করতে চায়, সেটা তাদের অধিকার। এটা আপনার অনুমতির বিষয় নয়। আর কারও চিন্তার সঙ্গে না মিললেই কাউকে খারাপ মানুষ হিসেবে দাগিয়ে দেওয়ার অধিকারও আপনার নেই।’

অভিনেত্রী টাকার বিনিময়ে পোস্ট করার অভিযোগকে হাস্যকর সার্কাস বলে আখ্যা দেন। তাঁর মন্তব্য—‘প্রথমে রটনা ছড়াল আমি নাকি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ২০০ কোটি টাকা নিয়েছি! এবার নতুন গুজব ছড়াচ্ছেন শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য নাকি আমরা মাত্র ২০ হাজার টাকা পেয়েছি! সিরিয়াসলি? ২০০ কোটি থেকে ২০ হাজার! এত বড় ঝুঁকি কেউ কি এমন অল্প টাকার জন্য নেয়? কী হাস্যকর সার্কাস!’

তিনি আরও লিখেছেন, ‘এখন আর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। না মিথ্যা দিয়ে, না তুচ্ছ গুজব দিয়ে, না ফাঁপা হুমকি দিয়ে। পৃথিবী বদলে গেছে। সোশ্যাল মিডিয়া আছে। গ্লোবালাইজেশন আছে। মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি খুব ভালোভাবেই ধরতে পারে।’

সবশেষে বাঁধনের বার্তা, ‘একজন প্রকৃত নেতা মানুষকে নিয়ন্ত্রণ করেন না, তাঁদের অনুপ্রাণিত করেন। একজন প্রকৃত নেতা মানুষের কণ্ঠরোধ করেন না, তাঁদের কথা শোনেন। একজন প্রকৃত নেতা ভিত্তিহীন অপবাদ ছড়ান না, তিনি বিশ্বাস গড়ে তোলেন। তাই এই ক্ষমতার ভ্রম ছেড়ে দিন। মানুষকে পুতুলের মতো নাড়ানোর স্বপ্ন দেখবেন না। সেই সুতো অনেক আগেই ছিঁড়ে গেছে। জেগে উঠুন, নইলে ইতিহাস এবার আরও নির্মমভাবে আঘাত করবে। নেতা হওয়ার আগে মানুষ হোন—নইলে শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপিতে পরিণত হবেন। আর বিশ্বাস করুন, সেই ট্র্যাজেডির সিক্যুয়েল কারও দরকার নেই।’

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর