বাবা শাহরুখের মতো এন্ট্রি আরিয়ানের

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম

নেটফ্লিক্স দুনিয়ায় আত্মপ্রকাশ করলেন শাহরুখপুত্র আরিয়ান খান। প্রকাশ্যে এল তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’র একঝলক। যেখানে বাবা শাহরুখ খানের স্টাইলে এন্ট্রি নিলেন আরিয়ান। পার্থক্য শুধু কিং খান যেখানে ‘ভালোবাসা’ নিয়ে কথা বলেছেন, সেখানে ছেলে ‘সংগ্রাম’ নিয়ে কথা বললেন। 

আরিয়ানের এই সিরিজের প্রথম ঝলক শুরু হয় শাহরুখের ‘মহব্বতে’ সিনেমার স্বাক্ষর বহন করা ভায়োলিনের সুরে। তারপর ভয়েস ওভারে একটি কণ্ঠ বলে, ‘এক লড়কি থি দিওয়ানি সি, এক লড়কে পে ওহ মরতি থি…।’ যার অর্থ এমন—‘এক পাগল মেয়ে ছিল, যে এক ছেলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল।’

টিজারে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে সিরিজটির প্রধান দুই অভিনয়শিল্পী লক্ষ্য ও সাহের বাম্বারকে। যদিও তারপর আরিয়ান এসে চিত্রনাট্য উল্টে দেন! বলেন যে, ‘শো-তে যতটা প্রেম, ততটাই অ্যাকশন আর উন্মাদনা।’ এরপর মারামারি ও গ্ল্যামার দৃশ্য দেখা যায়।

এরপর আরিয়ান বলেন, ‘বলিউড জিস্সে আপনে সালোঁ সে পেয়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা, বহোত সারা প্যায়ার… অর থোড়া সা ওয়ার।’ অর্থাৎ ‘বলিউড—যাঁকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন। আমিও তাই করব, দেব প্রচুর ভালোবাসা, আর একটু আক্রমণ।’

দ্য ব্যা***ডস অব বলিউড সিরিজটির গল্পও লিখেছেন আরিয়ান। সহ-নির্মাতা হিসেবে রয়েছেন লাল সিদ্দিকি ও মানব চৌহান। প্রযোজনা করেছেন গৌরী খান। সাহের ও লক্ষ্য ছাড়াও এতে অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অনন্যা সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমী কাপুর প্রমুখ।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিরিজটির প্রিভিউ প্রকাশ পাবে ২০ আগস্ট। তবে এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। গুঞ্জন রয়েছে যে, চলতি বছরের শেষদিকে দর্শকরা সিরিজটি দেখতে পাবেন।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী,...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর