বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিপাকে অভিনেতা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পিএম

অভিনেতা ইয়াশ রোহান দুর্গাপূজার বিজয়া উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন। তবে সমালোচনার পাশাপাশি অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন।

গত বৃহস্পতিবার ইয়াশ রোহান নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাঁকে দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে কপালে তিলক নিয়ে দেখা যায়। সঙ্গে তিনি বিজয়ার শুভেচ্ছা জানান।

পোস্টটি প্রকাশের পর কিছু ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য করলেও, শিল্পীকে সমর্থন জানাতে এগিয়ে আসেন দেশের শোবিজ অঙ্গনের সহকর্মীরা ও সাধারণ দর্শকেরাও। তাঁদের বক্তব্য, ধর্মীয় কারণে কোনও শিল্পীকে আক্রমণ করা দুঃখজনক এবং অনভিপ্রেত।

একজন দর্শক মন্তব্য করেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে তা ভেবে কষ্ট লাগে। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’

একজন লিখেছেন, ‘ভাই আপনার নাটক অনেক দেখেছি। আজ থেকে দেখা হবে কিনা জানি না। কারণ ভাবছিলাম মুসলিম। আর নাটকগুলো ভালোই লাগত।’

ইয়াশ রোহানও মন্তব্যে শান্তভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। জবাবে তিনি লিখেছেন, ‘দেখেন যেটা ভালো মনে করেন।’

এই একটি পোস্টেই ১৬ ঘণ্টায় এসেছে প্রায় ৬৫ হাজার রিয়েকশন এবং ১৪ হাজার মন্তব্য। 

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর