বিবিসি’র দুই শীর্ষ কর্তার পদত্যাগ, কী ছিল সেই তথ্যচিত্রে?

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতির অভিযোগে পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরা টারনেস। এ ঘটনার পরই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়।

মূলত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সপ্তাহখানেক আগে, অর্থাৎ ২০২৪ সালের ২৮ অক্টোবর ‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স?’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে বিবিসি। প্রায় ১ ঘণ্টা দৈর্ঘ্যের এই তথ্যচিত্র ছিল সংবাদমাধ্যমটির প্যানোরমা বিভাগে নির্মিত ৭২তম সিজনের ৩৩তম পর্ব। এটি পরিচালনা করেন ম্যাথু হিল। পরবর্তী সময়ে তা স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসেও মুক্তি পায়।

আইএমডিবি’র তথ্য বলছে, প্রচারিত হওয়ার প্রায় দুই বছর আগে থেকে ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন অতি-উৎসাহী সমর্থককে অনুসরণ করে বিবিসি’র প্যানোরমা বিভাগ। যেখানে ট্রাম্পকে কেন তাঁরা দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে চান, সেই বক্তব্য তুলে ধরা হয়।

কিন্তু সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ‘বিবিসি ডক্টরেড ট্রাম্প স্পিচ, ইন্টারনাল রিপোর্ট রিভিলস’, অর্থাৎ ‘ট্রাম্পের বক্তব্য কাটছাঁট করেছে বিবিসি, বের হলো থলের বেড়াল।’

ফাঁস হওয়া নথি যাচাই করে দ্য টেলিগ্রাফ জানায়, ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একসঙ্গে জুড়ে দিয়েছে বিবিসি। যেখানে তিনি তাঁর সমর্থকদের ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলছেন। এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই বিবিসিকে নিয়ে বিতর্কের ঝড় উঠে।

দ্য টেলিগ্রাফের ওই সংবাদের এক প্রতিক্রিয়ায় ট্রাম্পের ভাষ্য, ‘দুর্নীতিবাজ সাংবাদিকরা’ প্রকাশ্যে এসেছে, যারা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চেয়েছিল।

অবশেষে রোববার (৯ নভেম্বর) বিতর্কের জেরে বিবিসি’র শীর্ষ দুই কর্মকর্তা—মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন। যদিও ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে ট্রাম্পের ভাষণের ভুল উপস্থাপন ছাড়াও বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে ইসরায়েলবিরোধী মনোভাব, ট্রান্সজেন্ডার ইস্যুর মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ, বিবিসি, আইএমডিবি

চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নাচ, গান, সিনেমা, টকশোসহ দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। তবে বিশেষ দিন মানেই দর্শকের কাছে বিশেষভাবে নজর কাড়ে একক...
দীর্ঘ জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন জেফার রহমান ও রাফসান সাবাব। তবে এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। এদিকে, এই আবহে এবার মুখ খুলেছেন রাফসানের প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এশা।...
দেশের ব্যাচেলরদের নিয়ে নির্মিত রান্নাবিষয়ক কনটেন্ট সিরিজ ‘ব্যাচেলরস কিচেন’। যেখানে রান্না হয়ে ওঠে ব্যাচেলর জীবনের গল্প বলার মাধ্যম।  পর্দায় হোস্ট ভাইসাব (সামিউল হক ভূঁইয়া) ক্যামেরা হাতে ঢুকে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর