৪ বছরের প্রেমে ভাঙন ও গণঅভ্যুত্থানের পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েন বাঁধন, এরপর...

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

প্রায় ১১ বছর আগে মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের পর আজমেরী হক বাঁধন একা জীবন গড়েছেন। এই সংসার থেকে তাঁর এক কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর প্রেম ও বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও পরে আর কোনো বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি।

তবে জীবনে ভালোবাসার খোঁজে বাঁধন মাঝেমধ্যেই প্রেমের সম্পর্কেও জড়িয়েছেন। বছর চারেক দীর্ঘ একটি সম্পর্ক শেষ হয়ে যায় গেল বছরের শুরুতে। সেই সময় বাঁধন নিজেই জানিয়েছেন, তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন।

প্রেমের সম্পর্কে ভাঙন এবং জুলাই গণ–অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন।

সেই সময়ের কথা মনে করে বাঁধন বললেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পর এবং দেশের সার্বিক পরিস্থিতি ও আমার ব্রেকআপ—সব মিলিয়ে অন্য রকম একটা জীবন। আমার আবার ওভার ইটিং ডিজঅর্ডার আছে। যখন খাই, প্রচুর খাই। এই প্রচুর খাওয়ার কারণে ওজন বেড়ে যায়। ’

তবে বাঁধন এও জানালেন, জীবনের পথে নানা বাধা এসেছে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে তাঁর মা-বাবার সঙ্গে কন্যাসন্তানকে নিয়ে থাকেন। পরিবারের সদস্যরা বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না। এর ফলে বাঁধন মানসিকভাবে অনেকটা স্বস্তি পেয়েছেন। তিনি জানিয়েছেন, বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনটা খুব সুন্দরভাবে কাটছে।

সাম্প্রতিক ছবিতে বাঁধন। ছবি: ফেসবুক থেকে নেওয়ানতুন ভালোবাসার রঙও ফিরে এসেছে বাঁধনের জীবনে। তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন এবং খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন। নিজের অনুভূতির কথা তুলে ধরে বাঁধন বললেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছি। কাজ, জীবন, এবং আমার সন্তান—সব মিলিয়ে সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবা, ভাইদের সঙ্গে সম্পর্কও খুব সুন্দর।’

তিনি আরও যোগ করলেন, ‘আমি মাত্র প্রেমে পড়েছি। এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। প্রেম সুন্দর এবং আমি চাই এই সম্পর্ককে সংরক্ষণ করতে। খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।’

প্রসঙ্গত, বাঁধন ইতিমধ্যেই দুটি কাজ শেষ করেছেন। এগুলো আগামী বছরে মুক্তি পাবে। নির্বাচনের পর তিনি আরও একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর