কপালে ১১, ঠোঁটে ৫ ও দুই হাতে ১৫ সেলাই দিতে হয় অভিনেত্রী বিন্দুকে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

প্রায় এক যুগ পর ছোট পর্দায় দীর্ঘ সময় ধরে কথা বললেন এক সময়ের জনপ্রিয় তারকা আফসান আরা বিন্দু। আর সেটাও প্রথমবারের মতো পডকাস্টে। মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এর আলোচিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর বিশেষ অতিথি হয়ে হাজির হচ্ছেন তিনি। ২০ ডিসেম্বর, রাত ৮টায় প্রচার হবে এই পর্ব।

২০১৪ সালে বিয়ের কয়েক মাস আগেই বিনোদন জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বিন্দু। সেই সময় থেকে ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন, ভুল ধারণা সবকিছুরই যেন জট লেগে ছিল। সেসব নিয়েই এবার অকপটে মুখ খুলেছেন তিনি। প্রেম, প্রেমের গুঞ্জন, বিয়ে ও সংসার—এমন অনেক কথা বলেছেন, যা আগে কখনো গণমাধ্যমে শোনা যায়নি।

পডকাস্টের এক পর্যায়ে উঠে আসে ‘এই তো প্রেম’ সিনেমার স্মৃতিও। যেখানে তার নায়ক ছিলেন চিত্রনায়ক শাকিব খান। শুটিং সেটে শাকিব খানের উদারতা ও সহশিল্পীর প্রতি সম্মানবোধ বিন্দুকে মুগ্ধ করেছিল, সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি।

আড্ডার মধ্যেই আসে এক ভয়ংকর দুর্ঘটনার গল্প। চারতলা থেকে সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন বিন্দু। হাঁটু মচকে যাওয়া থেকে শুরু করে কপালে ১১টি, ঠোঁটে ৫টি ও দুই হাতে প্রায় ১৫টি সেলাই। কেন এমন দুর্ঘটনা ঘটেছিল, সেই নেপথ্যের কারণও এবার জানালেন তিনি।

সবশেষে ভক্তদের জন্য রইল চমক। নতুন বছরে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আফসান আরা বিন্দু। বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর