হুগো শাভেজ, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স আমার বাবার বন্ধু: মেঘনা আলম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আলোচিত মডেল মেঘনা আলম। তিনি দাবি করলেন, বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে হুগো শাভেজ, লুলা, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স—তাঁর বাবার বন্ধু হন।

বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন মেঘনা আলম। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি রাজনৈতিক পরিবারের পরিবেশে বেড়ে উঠেছি। বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষক যেমন হুগো সাভেজ, লুলা, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স—সবাই বাবার বন্ধু।’ 

তিনি আরও বলেন, ‘আমি যে ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছি, তারই সহপাঠী নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করার সময় আমার পরিচয় হয়েছে মেরি রবিনসন এবং শেখা হয়েছে মেগান মার্কেলের কাছেও।’

আলোচিত এই মডেল আরও বলেন, ‘আজকের বিশ্ব অত্যন্ত সংযুক্ত, আর আমাদের জন্য প্রয়োজন কেবল অন্য দেশের সদয় দয়ার ওপর নির্ভর করা নয়, বরং নিজের দেশের বৈশ্বিক প্রভাব তৈরি করা।’

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি...
ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর