দর্শকের সঙ্গে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

‘ইত্যাদি’ মানেই চমক! একইসঙ্গে নান্দনিক মান। বিশেষ করে ঈদের বিশেষ ইত্যাদিতে থাকে ব্যাপক ও বর্ণিল আয়োজন। আসন্ন ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হচ্ছে না। সবচেয়ে বড় কথা, ইত্যাদি যেমন দুই যুগ আগের দর্শকদের কাছেও প্রিয়, তেমনি এই প্রজন্মের ডিজিটাল দর্শকদের কাছেও সমান প্রিয়। প্রতিটি ইত্যাদির ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা সেটাই প্রমাণ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন জানায়, এবারের ঈদ ইত্যাদিতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে দর্শকপর্বের অতিথি হিসাবে। আর তিনি সরাসরি অভিনয় করবেন দর্শকের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে!

দর্শকের সঙ্গে তাৎক্ষণিক অভিনয় করেন মোশাররফ করিম। ছবি: ফাগুন অডিও ভিশন

ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদুল ফিতর উপলক্ষে ধারণকৃত ইত্যাদির দর্শক নির্বাচন করা হয়েছে বিভিন্ন উপকরণ দিয়ে। হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলো উপরে তুলে ধরেন, তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হচ্ছেন মোশাররফ করিম। তিনি তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই দর্শকদের সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। আর তা উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করেন এবং মুহুর্মুহু করতালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। মোশাররফ করিম ও দর্শকদের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে একটি চমৎকার বক্তব্য। ইত্যাদি কর্তৃপক্ষের প্রত্যাশা, উপস্থিত দর্শকের কাছে উপভোগ্য এই পর্ব বাড়ির দর্শকদেরও আনন্দ দেবে।

প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোক হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। সামাজিকমাধ্যম...
কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর