ফের ক্যানসারে আক্রান্ত উপস্থাপক সামিয়া

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম

বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত হয়েছে। এর আগে কোলন ক্যানসার জয় করেছিলেন তিনি। 

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন সামিয়া। তিনি জানান, প্রায় তিন মাস আগে তাঁর শরীরে নতুন করে আরও একটি ক্যানসার শনাক্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাঁকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে।

প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার সময় কোনো কেমোথেরাপি নিতে হয়নি এই উপস্থাপকের। জানা যায়, তখন তিনি ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে এবারের অভিজ্ঞতা তাঁর জন্য কিছুটা ভিন্ন।

সামিয়া লেখেন, ‘গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্যরকম। ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টি নিয়ে মন খারাপ না করে, বরং হাসিমুখে তা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই আসল।’

তিনি আরও বলেন, ‘আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। জানি, হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের নতুন লুকটাকে সেলিব্রেট করে নিজেকে একটু মোটিভেট করতে চাইলাম। আমার এই জার্নির ছোট একটি ক্লিপ শেয়ার করলাম।’

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরে এই উপস্থাপক লেখেন, ‘যাঁরা এই পথের মধ্যদিয়ে গেছেন, তারাই জানেন এই লড়াই কতটা কঠিন। আমি সত্যি চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনও এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।’

সবশেষে অনুরাগীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সামিয়া। তিনি লেখেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি। খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। দোয়ায় রাখবেন।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর