বিয়ে করেছেন সোহানা সাবা

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

নতুন করে জীবন শুরু করেছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যবসায়ী ফয়সালের সঙ্গে দেড় বছরেরও বেশি সময় আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিয়ের নির্দিষ্ট দিন-তারিখ প্রকাশ্যে আনতে চাননি এই অভিনেত্রী।

সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। প্রথম দেখাতেই ফয়সালকে দেখে তার মনে হয়েছিল, ‘এই মানুষটির জন্যই হয়তো এতদিন অপেক্ষা করছিলাম।’ নতুন জীবনের এই সিদ্ধান্তে তার ছেলেও ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। মায়ের বিয়ের খবরটি সে ভালোভাবেই নিয়েছে এবং নতুন জীবন নিয়ে বেশ খুশি।

এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে দীর্ঘ প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন ছিল সোহানা সাবার। তাদের এক সন্তান রয়েছে। সেই সম্পর্কের ইতি টানার পরই নতুন করে জীবন সাজানোর পথে হাঁটেন অভিনেত্রী।

তুরস্কে সাবা ও ফয়সাল। ছবি: ফেসবুক থেকে নেওয়াব্যক্তিজীবনের পরিবর্তনের পাশাপাশি অভিনয়েও দীর্ঘদিন ধরে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সোহানা সাবা। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। পরে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এবং কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও প্রশংসা কুড়ান তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ে পা রাখা সোহানা সাবা এখন স্বামী ফয়সাল ও সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চান নতুন স্বপ্নে।

খুপরি’র কেন্দ্রে থাকছে দুই গলি—চাপানি ও তকমা। এই দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। চাপানি গলির নেতৃত্বে আছেন জসিম ঢালী, আর তকমা গলির প্রভাবশালী চরিত্র কোহিনুর। পুরনো এক প্রতিশোধের...
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
মিথ্যা ঠিক সত্যের উল্টো। মিথ্যার অনেক রং। একটি মিথ্যাকে বাঁচিয়ে রাখতে আরেকটি মিথ্যা বলতে হয়। কখনও তা ভালোবাসার মতো কোমল, কখনও আনন্দের মতো উজ্জ্বল, কখনও আত্মরক্ষার মতো প্রয়োজনীয়, আবার কখনও বিধ্বংসী।...
পর্যাপ্ত গ্যাসের চাপ ও সরবরাহ না থাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। অনেক স্টেশন গ্যাস না থাকায় বন্ধ করে দিয়েছে বিক্রি। যে স্টেশনগুলো খোলা রয়েছে সেখানেও মিলছে না পর্যাপ্ত...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসননীতির আওতায় এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে পররাষ্ট্র দপ্তর। একই সময়ে আরও হাজার হাজার মানুষের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত...
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মূলত খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
জামালপুরের বকশীগঞ্জে লোকালয়ে ঢুকে একটি উন্মত্ত শিয়াল অতর্কিত হামলা চালিয়েছে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে শিয়ালটি এ তাণ্ডব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর