আইরাকে ঘিরে আবেগঘন বার্তা সৃজিতের

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৩১ পিএম

মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে এক টুকরো চাঁদ। সামনে দিগন্ত বিস্তৃত জলরাশি। চারদিকে ছড়ানো জ্যোছনা। মেয়ে আইরার হাত ধরে দাঁড়িয়ে পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি এমনই এক পরিবেশে ফ্রেমবন্দি হয়েছেন তাঁরা। আর ছবিটি তুলেছেন বাংলাদেশি অভিনেত্রী ও সৃজিত ঘরণী রফিয়াত রশিদ মিথিলা। পূজার ছুটিতে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই তারকা দম্পতি।

জানা যায়, দেশটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এমনই এক দিনে মেয়েকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। যেখানে তিনি বেশ আবেগাপ্লুত। ক্যাপশনে লিখেছেন, ‘মনে রেখো—আমাদের এই যাত্রা এমন একটি জায়গায় শুরু হয়েছে, যেখানে আর কোথাও যাওয়ার ছিল না।’

আইরাকে নিয়ে সৃজিতের শেয়ার করা ছবিটি ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, মিথিলা ও তাহসানের মেয়ে আইরা। কিন্তু ‘বাবা’ সৃজিতও তাঁর ভীষণ প্রিয়। কাজের ফাঁকে যেটুকু সময় পান পরিচালকের প্রতিটি সময়ই মেয়ের জন্য বরাদ্দ থাকে। রাতে গল্প শোনানো থেকে ওর ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করা সৃজিতের তালিকায় সবার প্রথমে। তাই মেয়ের পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছেন পরিচালক। 

কয়েকদিন আগে সৃজিত ও মিথিলার সম্পর্ক ‘ভেঙে’ যাচ্ছে বলে গুঞ্জন উঠেছিল। তবে সেসব আলোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তাঁরা। মিথিলা জানিয়েছেন, এইসব গুজব। এই বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো ইচ্ছে তাঁদের নেই। সৃজিতও তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি।

গত বছরের আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অস্কারের ৯৮তম আসরে জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার। একই সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কারও পেয়েছেন হলিউডের প্রশংসিত নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আছে ব্যক্তিগত নানা যোগও। সবকিছু নিয়ে পডকাস্টের টেবিলে বসছেন এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র...
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে নতুন গান নিয়ে হাজির হন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব। শহীদদের স্মৃতিতে তিনি প্রকাশ করেন ‘ও প্রিয় বাংলাদেশ’ শিরোনামের গান। যার কথা, সুর ও...
জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করলেন তিনি। ফলে অভিনেত্রী এখন তাঁর নামের সঙ্গে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর