জিৎকে নিয়ে বাংলাদেশি ভক্তদের গান

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৯:৪৪ পিএম

প্রিয় তারকার জন্য কতকিছুই না করেন ভক্তরা! একপলক দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেন, আবার কখনো এমন অভিনব কিছু করেন, যা নজর কাড়ে সকলের। এবার টলিউড সুপারস্টার জিৎকে ঘিরে সামনে এল তেমনই এক কীর্তি। অভিনেতাকে উৎসর্গ করে গান বাঁধলেন তাঁর বাংলাদেশি ভক্তরা। গানটির শিরোনাম ‘স্বপ্নের হিরো জিৎ’।

এই গান বাঁধার নেপথ্যে রয়েছেন জিতের বাংলাদেশি ভক্ত জিৎ শাহীন। তাঁর আসল নাম শাহীন আলম। তবে জিতকে ভালোবেসেই নিজের নামে পরিবর্তন আনেন। ছোটবেলা থেকেই বন্ধুমহলে তিনি জিৎ শাহীন নামে পরিচিত। গানটি তৈরি হয়েছে তাঁর উদ্যোগেই। কথা, সুরের পাশাপাশি এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

‘স্টাইলে সুপারহিরো, অভিনয়ে সে বস/ তার তুলনা সে নিজে/ পাঞ্জা নিলেই হবে লস... এই কাঁদে এই হাসে/ এই ফের ভালোবাসে/ অভিনয় অ্যাকশনে জুড়ি নেই তার/ স্বপ্নের হিরো জিৎ/ জিৎ মানেই সেরা সুপারস্টার’—এমন কথায় গানটি গেয়েছেন আদিয়ান মিছিল। র‌্যাপ দিয়েছেন হাবিবুর রহমান। সংগীত করেছেন শাহিন বন্ধু।

গানটির রেকর্ডিংয়ে আদিয়ান মিছিল ও জিৎ শাহীন। ছবি: পরিচালকের সৌজন্যে

গানটি প্রসঙ্গে জানতে চাইলে গীতিকার ও পরিচালক হাবিবুর রহমান শোনালেন এর নেপথ্য গল্প। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘‌জিৎ শাহীনের সঙ্গে কথা বলে বুঝলাম, ছোটবেলা থেকেই সে জিৎকে অনেক ভালোবাসে। তাঁর সঙ্গে দেখা করতে চায়, এসব নানা বিষয়ে একসময় তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও তর্কাতর্কি হত। কিন্তু এসব নানা ঝামেলা অতিক্রম করে শাহীন সফল। জিতের সঙ্গে এখন পর্যন্ত সে তিনবার দেখা করেছে। এই স্বপ্নটা ছিল তার ছোটবেলা থেকেই। বছর দুয়েক আগে কলকাতায় গিয়ে জিতের সঙ্গে সে দেখা করে আসছে। এখন জিতের সঙ্গে তার কথা হয়, তাদের মধ্যে মোটামুটি যোগাযোগ আছে।’
         

জিতকে নিয়ে গান তৈরিতে সবচেয়ে ভালো লেগেছে কোন বিষয়টি—এমন প্রশ্নে হাবিবুর বলেন, ‘দেশের বাইরের একজন সুপারস্টারের প্রতি তাদের এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। কোনো সুপারস্টারকে নিয়ে যদি আয়োজন করা হয়, তবে জানি না কতজন ফ্যান আসবে, কিন্তু জিতকে নিয়ে কিছু একটা করছি শুনলে ওরা ৩০-৪০ জন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। এতটুকু বিশ্বাস করি। তাই ওরা যখন বলল, তখন তাদেরকে সমর্থন দিয়েছি, এই আরকি।’

স্বপ্নের হিরো জিৎ গানের পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে

সম্প্রতি গানটির ভিডিওচিত্রের দৃশ্যধারণ হয়েছে ইটাখোলা, আফতাবনগর ও হাতিরঝিলের মনোরোম কিছু লোকেশনে। অভিনয় করেছেন জিৎ শাহিন, অঞ্জুরুল ইসলাম, ইমদাদ ইসলাম, নীল রাজ, আশরাফুল ইসলাম, হাসান মাহমুদ ইমনসহ আরেও অনেকে। 

হাবিবুর রহমান জানিয়েছেন, আগামী ১৯ জুলাই বিকেল ৪টায় এমএফসি এন্টারটেইনমেন্টের ব্যানারে ইউটিউবে মুক্তি পাবে গানটি।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর