এবার রাফীর সিনেমায় জিৎ?

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৩৫ পিএম

দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। আগামী ৫ জুলাই এটি মুক্তি পাচ্ছে ভারতে। এর আগেই আলোচনা শুরু হলো নির্মাতা রায়হান রাফীর পরবর্তী সিনেমা নিয়ে। টলিউডে গুঞ্জন, তাঁর পরের ছবিতে নায়ক হচ্ছেন অভিনেতা জিৎ। খবর আনন্দবাজার পত্রিকার।

এই গুঞ্জনের বিষয়ে রাফীর ভাষ্য, ‌‘ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎ দা বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।’

বাণিজ্যিক ঘরানার ছবিতে নিজেকে দিন দিন অপ্রতিরোধ্য করে তুলছেন রায়হান রাফী। ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’র পর এবার ‘তুফান’ দিয়ে সিনেমা হলে ঝড় তুললেন তিনি। 

সিনেবোদ্ধাদের কারও কারও ভাষ্য, তুফান যেন সব দিক থেকে সেরা হয় সেজন্যই রাফী দুই বাংলার নায়ক-নায়িকা নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জানতে নির্মাতা বললেন, ‘‘আরও কারণ আছে। এক, শাকিব পশ্চিমবঙ্গের অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। মিমির সঙ্গে করেননি। তাই তাদের জুটি বানালাম। দুই, দর্শক নতুন জুটি দেখতে খুব ভালোবাসে। শাকিব-মিমির জুটি আবারও সেটা প্রমাণ করে দিয়েছেন। তিন, দু’জনেই দুই বাংলার সেরা অভিনেতা।” 

তুফান পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়ে রাফী বলেন, ‘সে খুব সুন্দরী। একদম মাটির কাছাকাছি। শুটিংয়ের সময় কোনো বায়না ছিল না তার।’

ঢাকা-কলকাতার ইন্ডাস্ট্রিকে এক হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছেন রাফী। এই প্রসঙ্গে তাঁর উদাহরণ দক্ষিণী বিনোদন দুনিয়া। বললেন, ‘দক্ষিণী দুনিয়া একজোট হয়ে কাজ করছে বলেই তাদের একের পর এক ছবি বাণিজ্যিক দিক থেকে সফল।’

প্রসঙ্গত, ব্লকবাস্টার তুফান-এ দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান। তাঁর বিপরীতে টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন রজত গাঙ্গুলি, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। প্রযোজনা করেছে চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ। এরইমধ্যে সিনেমাটির দ্বিতীয় কিস্তিরও ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর