যতই ছায়ানট গুঁড়িয়ে দেওয়া হোক গানকে মুছে ফেলা যায় না, সরব কলকাতার গায়িকা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

বাংলাদেশে ছায়ানটে হামলার ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে ওপার বাংলাতেও। শুধু বক্তব্য বা বিবৃতিতেই নয়, গান আর সংস্কৃতির মধ্য দিয়েই প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন কলকাতার শিল্পীরা। সেই প্রতিবাদেরই এক মানবিক ছবি উঠে এল প্রযোজক রানা সরকারের বড়দিনের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে।

অনুষ্ঠানের শুরু থেকেই ছিল আবেগ। মুখে চওড়া হাসি, প্রবল ঠান্ডা উপেক্ষা করে হালকা পোশাকে হাজির সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। কারণটাও বিশেষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুনছেন অরিজিৎ সিংহের গাওয়া প্রথম কীর্তন ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’। সেই গানের সুরকার যে ইন্দ্রদীপ নিজেই এই স্বীকৃতিই যেন তাঁর আনন্দের বড় কারণ।

কিন্তু এই আনন্দের মাঝেই ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। ছায়ানটে হামলার প্রতিবাদে কলকাতার শিল্পীমহল যে চুপ থাকেনি, তার স্পষ্ট বার্তা দেন জয়তী চক্রবর্তী। সাধারণত রাজনীতি বা প্রতিবাদে মুখর না হলেও, এ দিন তিনি গানকেই প্রতিবাদের ভাষা বানালেন। কবীর সুমনের ‘সে চলে গেলেও’ গেয়ে জয়তীর কণ্ঠে ধ্বনিত হল বার্তা—
‘যতই ছায়ানট গুঁড়িয়ে-পুড়িয়ে দেওয়া হোক, গানকে মুছে ফেলা যায় না। গান থাকবে শিল্পীদের কণ্ঠে, থাকবে মানুষের হৃদয়ে।’

এর পর একে একে ‘কা তব কান্তা’, ‘দেখ দেখ কানাইয়ে’—ভক্তির গানের মধ্য দিয়েই উঠে এল মানবিকতার আহ্বান। জয়তীর এই অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

বাংলাদেশের ঘটনার প্রভাব যে কেবল সীমান্তের এপারে থেমে থাকেনি, তার আরেক উদাহরণ লগ্নজিতা চক্রবর্তী। বাংলাদেশের ঘটনার পরই নিজের রাজ্যে হেনস্থার শিকার হন তিনি। মঞ্চে ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গান গাওয়াই ছিল তাঁর অপরাধ। সেই গানই এ দিন আবার গাইলেন লগ্নজিতা। গান শেষ হতেই করতালিতে ফেটে পড়ে অনুষ্ঠানস্থল। যেন এইভাবেই জানিয়ে দেওয়া হল, সংস্কৃতি দমিয়ে রাখা যায় না।

এই সব ঘটনাই ঘটেছে সোমবার, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে। যিশু সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়া ছবির প্রায় গোটা দলই উপস্থিত ছিলেন। তবে আসতে পারেননি কবীর সুমন, অরিজিৎ সিংহ ও গীতিকার ঋতম সেন।

কোক স্টুডিও বাংলা তাদের নতুন গান ‘পাতার বাঁশরি’ প্রকাশ করেছে। শনিবার রাতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি উন্মুক্ত করা হয়। প্রকাশের পর...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রক্রিয়ায় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ আলোচনায় এলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো...
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-গায়ক আলি জাফর আবারও আলোচনায়। ‘ডিয়ার জিন্দগি’ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের পর ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত...
মঞ্চে গান গাইতে গিয়েই আবেগে ভেঙে পড়লেন বলিউয়ের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। শ্রোতা-দর্শকের সামনে দাঁড়িয়ে বারবার ক্ষমাও চাইতে দেখা যায় তাকে। শনিবার ভারতের লখনউ শহরে একটি লাইভ কনসার্টে গান পরিবেশন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর