নদী ও মাটিতে নতুন দূষণ, নাম ‘পিফাস’

আপডেট : ০৪ মে ২০২৫, ০১:১৩ এএম

দুটি সংস্থার এক যৌথ গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। ছবি: ভিডিও থেকে নেওয়ানদী ও মাটিতে নতুন এক দূষণের নাম পিফাস। চামড়া ও পোশাক কারখানা থেকে নির্গত ফ্লোরিন ও কার্বন (যৌগ) মিলে সৃষ্টি করছে এ দূষণ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকায় পিফাসের দূষণ বেশি। দুটি সংস্থার এক যৌথ গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। গবেষকেরা বলছেন, এ দূষণ এখনই বন্ধ না করা গেলে ক্যানসার, লিভার, থাইরয়েডসহ বড় ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়বে মানুষ। 

পোশাক কারখানায় আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের পণ্যে ব্যবহার হয় রাসায়নিক যৌগ পিফাস। বিশেষ করে পানি, তেল ও দাগ প্রতিরোধক বলে এর চাহিদা বেশি। আবার, ননস্টিক রান্না সামগ্রী, খাবারের মোড়ক, অগ্নিনির্বাপণ ফোমে ব্যবহার হয় অতিমাত্রায় ফ্লুরিন ও কার্বন। এ দুই রাসায়নিক মিলে সৃষ্টি হচ্ছে পিফাস। যা দূষিত করছে নদী, খাল ও মাটি। 

এ সংক্রান্ত এক গবেষণাপত্র নিয়ে মতবিনিয় সভা হয় রাজধানীর একটি হোটেলে। সেখানে রাজনীতিবিদ ও পেশাজীবীরা বলেন, শিল্প কারখানা স্থাপনের আগে অবশ্যই পরিবেশগত সমীক্ষা করতে হবে।  

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘যদি ৬৪ জেলার পাঁচ শ থানার পরিকল্পনা না করেন, কোথায় আসলে শিল্প করা যাবে, কোথায় কৃষি থাকবে আর কোথায় মানুষ থাকবে, তাহলে বাংলাদেশ আর সামনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না।’

সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সাখাওয়াত হাসান জীবন জানান, পরিবেশ রক্ষার অঙ্গীকার থাকতে হবে প্রতিটি রাজনৈতিক দলের। 

নদী ও মাটিতে নতুন এক দূষণের নাম পিফাস। ভিডিও থেকে নেওয়াবিএনপির চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, ‘আমাদের ৩১ দফা কর্মশালা দেওয়া হয়েছে। আপনারা মনে হয় অনেকে শুনেছেন, জানেন। সেখানে পরিবেশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যদি গুড গভর্নেন্স থাকে এবং আমাদের এই সরকার যদি কার্যকর ব্যবস্থা নেয় তাহলে আমাদের মানুষ কিন্তু একসেপ্ট করে নেয়।’  

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ জানান, আর্সেনিকের মতো ভয়াবহ এই দূষণ। কিন্তু শিল্প কারখানার জন্য পরিবেশবান্ধব কর্মকৌশল গঠন হলেও তা বাস্তবায়ন হয় না। 

এই উপদেষ্টা বলেন, ‘আমরা আর এটা অনুভব করতে পারি না, আমার দেশের মানুষ আর্সেনিকে মারা যায়, নানারকম দূষিত পানি এবং খাদ্যে মারা যায়। আমি তো সারাক্ষণ ওইটার মধ্যেই বাস করছি।’

তিনি আরও বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করি, অথচ ঠিক সময়ে ঠিক কাজটা করি না।’ 

পিফাস আমদানি বন্ধ ও এর বিকল্প রাসায়নিক ব্যবহার নিশ্চিতের দাবি জানান আলোচকেরা। 

বিদেশি আগ্রাসী প্রজাতির রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ ছড়িয়ে পড়েছে রাজধানীর হাতিরঝিলে। এখান থেকে বংশবিস্তার করে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জলাশয়ে। যা সারা দেশে বিস্তারের আশঙ্কা করছেন গবেষকরা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘দেশে ৮ হাজার ইটভাটার মধ্যে ৫ হাজারই অবৈধ। মাত্র ২ হাজার ৯০০ বৈধ ইটভাটা রয়েছে। ইমারত নির্মাণে দেশে ইটের বিকল্প হিসেবে ব্লকের...
সাত মাসে দেশে মোট ভূমিকম্প হয়েছে ৩০টি। যার মধ্যে ২৯টিরই উৎপত্তি দেশের ভেতরে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ৬ লাখ বহুতল...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন  স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রে হিট ডোমের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ২০টির বেশি অঙ্গরাজ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং প্রায় ১৪ কোটি মানুষ চরম দাবদাহের ঝুঁকিতে রয়েছেন।
দুই দিনের টানা বর্ষণে বান্দরবানে প্রায় ৩০ হাজার মানুষ পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে উজানের পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ–ভোটের পক্ষে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখনো সরকার তা বাস্তবায়ন করেনি। তাই...
ব্যক্তিজীবন ঘিরে মাঝেমধ্যেই নেটিজেনদের আলোচনায় উঠে আসেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এখন পর্যন্ত বেশ ক’বার তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সবশেষ অবকাশযাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে শোরগোল উঠে যে,...
লোডিং...

এলাকার খবর