অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

অধিকাংশ ক্ষেত্রে ভুলবোঝাবুঝির কারণে জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যান্ত্রিক বা মানুষের ভুলের কারণে বিলে এই ধরনের ত্রুটি থাকতে পারে।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, সরকার গুরুত্ব দিয়ে এসংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যতগুলো অভিযোগ আমাদের নজরে এসেছে, আমরা প্রত্যেকটি আলাদাভাবে খতিয়ে দেখেছি। দেখতে গিয়ে আমরা দেখেছি এর অধিকাংশই আসলে ভুলবোঝাবুঝির কারণে। কারণ, গ্রাহক অধিকাংশ ক্ষেত্রে মে মাসের সঙ্গে এপ্রিল মাসের তুলনা করেছেন। গত বছরের জুনের সঙ্গে যখন তুলনা করছেন, তখন দেখা যাচ্ছে অধিকাংশের সঙ্গে এটা মিলে যাচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিছু কিছু জায়গায় আছে, একটি আবাসিক ফ্ল্যাট ছিল যেখানে ওই সময়ে ভাড়াটে ছিল না। এই সময়ে নতুন ভাড়াটে এসেছেন। তিনি জানেন না এখানে নতুন এয়ারকন্ডিশনার ইনস্টল করা হয়েছে, একটা ফ্রিজার যুক্ত করা হয়েছে। অনেকগুলো ব্যাপার আছে, এই সবকিছু যখন আমাদের ইউনিটের মিটারে এসেছে, দেখা গেছে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এর পরও আমাদের সদিচ্ছা আছে বলেই আমরা স্বচ্ছতার ভিত্তিতে এই জিনিসটি খতিয়ে দেখছি।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ধরেই নিচ্ছি, মানুষের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে এই ধরনের কিছু সমস্যা থাকতেই পারে। সেই কারণেই কিন্তু পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, টিভির স্ক্রলে আমরা বলেছি—এই ধরনের ত্রুটি কারও পরিলক্ষিত হলে নিকটস্থ বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। আমরা কিছু নম্বরও দিয়েছি।’

বর্তমান সরকারের মেয়াদ শেষে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে বাংলাদেশ সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময়ের ভুল নীতির কারণে। এটা আপনাদের বুঝতে হবে এবং আমরা সেই সংকটের উত্তরাধিকারী হয়েছি মাত্র সাড়ে চার মাসের সরকার। আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই। নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছি। আমরা আশাবাদী, এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব।’

জুন মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পর দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অতিরিক্ত বিলের অভিযোগ জানাতে একাধিক...
প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ খাতে কর সুবিধা কেবল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য রাখার অভিযোগ তুলেছে বিএসআরইএ। উদ্যোক্তারা বলছেন, শুল্ক সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হলে ২০৩০ সালের মধ্যে ৮...
দোকানপাট ও মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ...
আবাসিক গ্রাকদের ক্ষেত্রে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ, আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত পূর্বের দামই বহাল রাখার...
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ফার-রাইট গোষ্ঠীগুলোর রাজনৈতিক ব্যবহার, মব সন্ত্রাস ও নৈরাজ্য নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তার ‘খেলা শেষ, খোদা হাফেজ’ মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন...
দেশে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। দোকানে দোকানে এখন ঝুলছে নানা মাধ্যমের কুইক রেসপন্স বা কিউআর (QR) কোড—বিকাশ, নগদ, রকেট কিংবা উপায়ের আলাদা আলাদা চিহ্ন। কোনটা যে কোন মোবাইল ব্যাংকিং অ্যাপের কোড, তা...
শিল্প কারখানায় গ্যাস ও জ্বালানি সংকট নিরসন সহজ নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। চট্টগ্রামে পরিদর্শনকালে তিনি বলেন, সরকার দেশীয় উৎপাদন বাড়ানো ও বিশেষ কর্মসূচির...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফরহাদ আহমেদ শাহ...
লোডিং...

এলাকার খবর