বিএনপি সরকার জাতির সঙ্গে বেইমানি করছে: নাহিদ ইসলাম

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ–ভোটের পক্ষে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখনো সরকার তা বাস্তবায়ন করেনি। তাই বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে, বেইমানি করছে।’

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নিতে তিনি সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুতের সমস্যা সমাধান করবে, কিন্তু এই বাজেটে তা আমরা প্রতীয়মান দেখতে পাই নাই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক এসে সারাদেশে ছড়িয়ে পড়ছে। তাই মাদক কারবারিদের বন্ধ করুন  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখুন।’

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন হবে না। সারাদেশে বিভিন্ন জায়গায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি হচ্ছে। তাই সরকারকে বলতে চাই মাদক, চাঁদাবাজি সাম্রাজ্য অচিরেই নির্মূল করতে হবে।’

মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মতপার্থক্য থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের বিরুদ্ধে না যাব। বিএনপি যদি একটি ভালো কাজ করে, আমাদেরও তাদের প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। আবার যে কোনো রাজনৈতিক দল সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে, তার যৌক্তিক সমালোচনা করার মতো সৎ সাহস থাকতে হবে।’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই, যে আন্দোলন করেছেন। তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক আমরা বাস্তবায়ন...
৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দিবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানীর বিজয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট এই সমবাবেশের আয়োজন করে। এতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১দলীয় জোটের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ১১ দলীয় ঐক্যজোট রুখে দেবে বলে জানিয়েছেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ সোমবার সকালে...
চলতি বিশ্বকাপ আসর থেকে ব্রাজিলের বিদায়ে হতাশ বিশ্বের কোটি ভক্ত। হতাশ বাংলাদেশি ভক্তরাও। এই বাস্তবতায় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি....
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
বিশ্বকাপে লাল কার্ড বিতর্ক এখন শিরোনামে। যুক্তরাষ্ট্রের তারকা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তে প্রশ্নের মুখে ফিফা। ট্রাম্পের হস্তক্ষেপে এই রায়, জানিয়েছে গণমাধ্যম। নিরপেক্ষতা প্রসঙ্গে ফিফার...
আজ সন্ধ্যার পর মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে তার ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় বোমা...
লোডিং...

এলাকার খবর