হাতি রক্ষায় প্রথমবারের মতো নেওয়া হলো প্রকল্প

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০১:২১ পিএম

অবশেষে হাতি রক্ষায় প্রথমবারের মতো নেওয়া হলো প্রকল্প। আহত হাতির চিকিৎসার জন্য সিলেট, শেরপুর, চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে হবে হাসপাতাল। আর ব্যক্তি পর্যায়ে থাকা হাতি বাঁচাতে কক্সবাজার চুনতি বনে গড়ে তোলা হবে অভয়াশ্রম। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৩৯ কোটি ৯৪ লাখ টাকার এই প্রকল্প চলতি বছর থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৮ এর জুনে।

দেশের সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণী হাতি। রাঙামাটির কাচালং ও কাপ্তাই বনাঞ্চলে হাতির আবাস।

স্থানীয়রা জানান, বনজুড়ে খাবার সংকট থাকায় হাতির দল প্রায়ই চলে আসে লোকালয়ে। এতে স্থানীয়দের হামলায় হাতি ও মানুষের সংঘাত বাড়ছে।

রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার খাগড়াছড়ি ও শেরপুরে গত এক বছরে ২০টি হাতি মারা গেছে।

ফাইল ছবি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্যা পাটওয়ারী বলেন, হাতি সংরক্ষণে প্রথমবারের মতো প্রকল্প হাতে নিয়েছে সরকার। যেখানে চট্টগ্রাম ও রাঙামাটি, সিলেট, শেরপুরে হবে হাসপাতাল। হবে হাতির খাবার উপযোগী গাছের বনায়ন। ৩০টি লবণের সল্টলিক, ৪০টি জলাধার গড়ে তোলা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফিরোজ জামান বলেন, মোঘল থেকে ব্রিটিশ আমলে রাজা-বাদশাহরা ব্যবহার করতেন হাতি। কাজে এসেছে বনের গাছের গুড়ি টানতেও। এর পর আসে সার্কাস। এখন ব্যক্তিপর্যায়ের হাতি দিয়ে করা হচ্ছে চাঁদাবাজি। তাই পোষা হাতি বাঁচাতে একটি অভয়াশ্রম গড়ে তোলা হবে কক্সবাজারে চুনতি বনে। যার আয়োতন হবে ১০ কিলোমিটার।

সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘দ্বীপের...
মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
চট্টগ্রামে বৃষ্টিপাত কমেছে, তবে রংপুর ও রাজশাহীতে বেড়েছে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর