হুমকিতে সেন্টমার্টিন, পর্যটন নিয়ন্ত্রণের তাগিদ বিশেষজ্ঞদের

দ্বীপটি বাঁচাতে পর্যটনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। কেবল ডিসেম্বর-জানুয়ারিতে দ্বীপে রাত্রিযাপন করতে পারবে পর্যটকরা। 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে বাঁচাতে নিয়ন্ত্রণ করতে হবে পর্যটন। গবেষকরা বলছেন, পর্যটনের চাপে দ্বীপে ভাঙন বাড়ছে। বিলুপ্ত হচ্ছে জীববৈচিত্র। তাই দেশের একমাত্র প্রবালদ্বীপ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মানা জরুরি। আর জাহাজ পরিচালনা সংস্থার দাবি, তাদের সাথে কথা না বলেই দেওয়া হয়েছে নির্দেশনা।

থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড, প্রবাল দ্বীপটি পর্যটকদের কাছে জনপ্রিয়। সেখানে নিয়ন্ত্রিত পর্যটনের ফলে দ্বীপের প্রবালসহ জীববৈচিত্র বেশ সুস্থ আছে। কিন্তু বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের চিত্র ভিন্ন।

করোনার সময় সৈকতের প্রবাল দিয়ে সৌন্দর্যবর্ধণ করে হোটেল মোটেলগুলো। কেয়া বন ও নারিকেল বাগান উজাড় করে গড়া হয় কয়েকশ কটেজ। পরিবেশ সংরক্ষিত এলাকায় এমন অনিয়ন্ত্রিত পর্যটনে, ধ্বংসের মুখে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য।

হুমকিতে পড়েছে সেন্টমার্টিনের জীববৈচিত্র। ছবি: ইনডিপেনডেন্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডীন ড. কাজী আহসান হাবিব বলেন, রাতের বেলা আলো জ্বালায়, গানবাজনা হয়। এসব কারণে কচ্ছপ আসা কমে গিয়েছে। সেন্টামার্টিনের অনেক দিকেই এখন ভাঙন শুরু হয়েছে। এ জন্য কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।

দ্বীপটি বাঁচাতে পর্যটনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। কেবল ডিসেম্বর-জানুয়ারিতে দ্বীপে রাত্রিযাপন করতে পারবে পর্যটকরা। তবে এ বিষয়ে দ্বিমত সি ক্রুজ পরিচালনাকারী সংস্থার।

সি ক্রুস অপারেটর অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, এরই মধ্যে তো সংকুচিত করে ফেলেছে, ২ হাজার লোকের যেটি। এ ছাড়া যে শর্ত দিয়েছে, সেটা কতটুকু কার্যকর করতে পারবে সেটা একটি বিষয়। পর্যটনের জন্য সম্পূর্ণ সাংঘার্ষিক। ভিন্নভাবে এই শর্তগুলো বাস্তবায়ন করা যেত, আমাদের সাথে বসে যদি সিদ্ধান্ত নিত।

পর্যটন মৌসুমে দ্বীপ জুড়ে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। তাই স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া জরুরি।

ড. কাজী আহসান হাবিব বলেন, এখানে গার্ড নিয়োগ করতে হবে। সম্পূর্ণ সেন্টমার্টিনে ১০/১২ জন গার্ড রাখলে এটা সরকারের জন্য বড় বিষয় না। এটা করলে ভালো জীববৈচিত্র দেখতে পাব।

স্বচ্ছ নীল পানির নিচের বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্টমার্টিনের বৈশিষ্ট্য। এখানে এক সময় একশ প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমেছে অর্ধেকে।

সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘দ্বীপের...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর