৭ মে পর্যন্ত বৃষ্টির শঙ্কা, হাওরজুড়ে ফসলহানির আশঙ্কা

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে হাওরের নতুন নতুন এলাকার ধানখেত। টানা বৃষ্টিতে খেতের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। আর রোদে শুকাতে না পারায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। ফসলের ক্ষতিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। এদিকে ৭ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।  

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:৪৮ এএম

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে হাওরের নতুন নতুন এলাকার ধানখেত। টানা বৃষ্টিতে খেতের ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক। আর রোদে শুকাতে না পারায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। ফসলের ক্ষতিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। এদিকে ৭ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।  

সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ডুবেছে হাওরের ফসল। সতর্কবার্তা পেলেও শ্রমিক সংকটসহ নানা কারণে কাটা যায়নি বেশিরভাগ নিচু জমির ধান।

হবিগঞ্জে বৃষ্টির মধ্যেই পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষকেরা। বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে ফসল নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন তারা।

হবিগঞ্জের এক কৃষক বলেন, জমির ধান কাটতে পারলেও ঘরে নিয়ে আসতে পারিনি।

মৌলভীবাজারেও থেমে থেমে বৃষ্টি। ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিড়ম্বনায় চাষিরা। বৃষ্টিতে পানি ওঠায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউয়াদিঘি ও হাকালুকি হাওরের ধান। 

জেলার এক কৃষক বলেন, ধান কেটে জমিতে রাখছি। কেউ বলে তুলে রাখতে, কেউ বলছে না তুলতে। এরকম করতে করতে পানি চলে আসছে। 

সুনামগঞ্জে নতুন করে পানিতে তলিয়েছে ২ হাজারের বেশি হেক্টর জমির ধান। আগামী ৭ মে পর্যন্ত ভারী থেকে অতিভারী বর্ষণ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘চার দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ ছাড়া আগাম বন্যার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে আমাদের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এটি যেকোনো সময় বন্যায় রুপ নিতে পারে।’

উজানের ঢলে কিশোরগঞ্জের নদ-নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে হাওরাঞ্চলের ৮ উপজেলার সাড়ে ছয় হাজার হেক্টর জমির ধান। এদিকে, বাড়তি মজুরি দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। 

জেলার এক বাসিন্দা বলেন, দিনের আবহাওয়া এরকম খাপার থাকে দুই-চার দিন। তাহলে যেগুলো ধান তুলছি এগুলো নষ্ট হয়ে যাবে।   

বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোণার কংশ, উপদাখালিসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। বেশিরভাগ হাওরের ধান কাটা বাকি থাকায় ফসল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা।

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন জেলার প্রতিনিধিরা।

দেশের সব বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি থাকবে চলতি জুলাই মাসজুড়েই। কখনও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, কখনও বা সামান্য কম হতে পারে। 
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর