জুনের মধ্যে পোষা হাতির তালিকা, বাতিল প্রাচীন হাদানি পদ্ধতি 

দেশের পোষা হাতির তালিকা জুনের মধ্যে সম্পন্ন ও জুলাইয়ে নিবন্ধন-ট্যাগিং করবে বন বিভাগ। প্রাচীন হাদানি পদ্ধতি বাতিল করে আসছে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা।

আপডেট : ০৮ মে ২০২৬, ০৩:২১ পিএম

জুনের মধ্যে পোষা হাতির তালিকা করতে হবে। জুলাইয়ে হবে হাতির মালিকসহ নিবন্ধন ও ট্যাগিং। প্রাচীন হাদানী পদ্ধতি বাতিল করে আধুনিকভাবে প্রশিক্ষণ দিতে হবে হাতিকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও বন ভবনে পোষা হাতি ব্যবস্থাপনা বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয়। 

এক সময়ের আভিজাত্যের প্রতীক হাতি এখন সড়ক-মহাসড়কে চাঁদা তোলে। নেই সার্কাসের আগের জৌঁলুস। তবুও হাতি দিয়ে ব্যবসা করছে এক শ্রেণির মানুষ। বন বিভাগের হিসেবে, এমন ৯৬টি হাতি আছে সারা দেশে। যার বেশির ভাগ সিলেট বিভাগে। 

পোষা হাতি রক্ষণাবেক্ষণে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিধিবিধানের খসড়া প্রকাশ করেছে বন বিভাগ। এতে হাতি নিয়ে ব্যবসা ফৌজাদারি অপরাধ। পোষা হাতির মালিকদের সাথে মতিবিনময় সভায় বন বিভাগের পক্ষ থেকে বলা হয় তালিকাসহ নিবন্ধন করতে হবে জুনে। 

বন অধিদপ্তরের বন্যপ্রাণী বিভাগের বন সংরক্ষক ছানাউল্ল্যাহ পাটুয়ারি বলেন, ‘আইনে আপনার হাতিকে আগের মতো ব্যবহারের সুযোগ নাই, এই মেসেজটা আপনাদের বুঝতে হবে। প্রথমে আমরা নিবন্ধন করবো কার কার কাছে হাতি আছে।’ 

বন সংরক্ষক আর এস এম মুনিরুল ইসলাম হাতির মালিকদের উদ্দেশে বলেন, ‘আমার থেকে আপনাদের দরদ থাকার কথা বেশি। আপনিও চান হাতিটি ভালো থাকুক। কি করলে হাতি ভালো থাকবে এমন প্রস্তাবনাই দেওয়া উচিত।’   

বন ভবনে পোষা হাতি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইনডিপেনডেন্ট এ সময় বিধিবিধান শিথিল করার দাবি জানান মালিকরা। সরকারের সাথে যৌথ ব্যবস্থাপনায় হাতি পালন করতে চান তারা। 

হাতির মালিক আরিফুর রহমান বলেন, ‘আমাদের একার পক্ষে এভাবে হাতি পালা সম্ভব না। সরকার যদি ৫০ শতাংশ দেয়, আমরা ব্যক্তিমালিকানারা ৫০ শতাংশ দিলাম এভাবে হেল্প হয়।’   

আলোচকেরা জানান, হাদানি পদ্ধতিতে আর হাতির প্রশিক্ষণ হবে না। ব্যক্তি পর্যায়ের হাতির বিচরণে বন ব্যবহার করাও যাবে না। 

বন সংরক্ষক উপপ্রধান জাহিদুল কবির বলেন, ‘হাদানি পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া যাবে না। আমরা আপনাদের পজিটিভ রিইনফোর্সমেন্টের মাধ্যমে প্রশিক্ষণে সহায়তা করবো।’

প ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, ‘সমন্বিত উদ্যোগ লাগবে। এক বছর থেকে দুই বছর কিংবা তিন বছর পর পরিবর্তন আসবে। আপনারা কোনো মালিক সহায়তা করবেন, কেউ আবার করবেন না। তবে তারাও করবে যেহেতু আইন হয়ে গেছে।’  

বন বিভাগের পক্ষ থেকে বলা হয়, দেশে ব্যক্তি পর্যায়ের হাতি যৌথ ব্যবস্থাপনায় নিয়ে আসা হবে। যৌথ উদ্যোগে কক্সবাজার বা সিলেটের কোনো একটি নির্ধারিত এলাকায় হাতি লালনপালনের পরিকল্পানা হচ্ছে।  

 

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
আজ বিশ্ব প্রাণী দিবস। এবারের প্রতিপাদ্য–প্রাণীর চোখে বিশ্ব দেখা। পশুপাখির প্রতি সহিংসতার বদলে সংবেদনশীলতা তৈরির জন্য পারিবারিক সংস্কৃতি তৈরির তাগিদ দিচ্ছেন গবেষকেরা। সেই সঙ্গে প্রয়োজন পাঠ্যবইয়ের...
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর