ভারী বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা

মৌসুমি বায়ু প্রবল আকার ধারণ করায় আগামী পাঁচদিন সারা দেশেই টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবেই এই ভারী বৃষ্টি, বলছেন আবহাওয়াবিদরা। 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম

মৌসুমি বায়ু প্রবল আকার ধারণ করায় আগামী পাঁচদিন সারা দেশেই টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবেই এই ভারী বৃষ্টি, বলছেন আবহাওয়াবিদরা। 

দুদিন ধরেই ভারী বৃষ্টিতে নাজেহাল বিভিন্ন অঞ্চলের মানুষ। ঘটেছে পাহাড়ধসে হতাহতের ঘটনাও। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকায় ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা। 

আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ড. মো: ওমর ফারুক বলেন, ‘আমরা জানতে পেরেছি যে কক্সবাজারে একটা পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এই ভারী বর্ষণ আগামী ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ধরনের পাহাড় ধসের ঘটনা আরও রয়েছে আমরা আশঙ্কা করছি।’

স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, ভারী বৃষ্টির কারণে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। 

বন্য পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘বর্ষাকালের একটা অন্যতম পিক সময় আমরা পার করছি। জুলাই–আগস্ট এই দুই মাসে বৃষ্টিপাতের পাবল্য বেশি থাকে। এই সময়ে নদ-নদীর পানি মূলত সর্বোচ্চ লেভেলে থাকে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কোনো দীর্ঘমেয়াদি বন্যার আশঙ্কা করছি না। তবে উত্তর-দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। পরবর্তী বৃষ্টিপাত কম হলে এইখানের পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ 

এ বছর বৃষ্টি বেশি হলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই, বলছেন সংশ্লিষ্টরা। 

উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্র...
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায়...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে আপাতত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য...
স্বাস্থ্য উদ্যোক্তা তৈরিতে তরুণদের ক্ষমতায়নের ওপর জোর দিতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের হোটেল আমারিতে এক...
হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের দাবির বরাতে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস নিউজ।
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সজল পুকুর বন্দী পাড়া গ্রামের কুলসুম আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক হোসেনকে (৩৫) আটক করেছে...
লোডিং...

এলাকার খবর